গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মেনু

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:১৫ এএম ২০২৬
আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও
ছবি

ছবি সংগৃহীত

আইসিসির আচরণবিধি ভাঙায় ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে পাকিস্তানের পেসার হারিস রউফকে। পাশাপাশি তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ইংল্যান্ডের বিপক্ষে লাহোরে ওয়ানডে ম্যাচে শৃঙ্খলাভঙ্গের দায়ে এই শাস্তি পেয়েছেন তিনি। 

 

একই ম্যাচে মন্থর ওভার রেটের কারণে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হয়েছে ইংল্যান্ডকে। রবিবার পাকিস্তানের ইনিংসের ৪৬তম ওভার শেষে ঘটনাটি ঘটে। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা রউফ ওয়াইডের আবেদন করার পর ইংল্যান্ডের অলরাউন্ডার উইল জ্যাকসের সঙ্গে তর্কে জড়ান। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদের সতর্কবার্তার পরও ব্যাট উঁচিয়ে তর্ক চালিয়ে যান তিনি।

 পরে জ্যাকসের দিকে এগিয়ে যাওয়ার সময় আম্পায়ারকে পাশ কাটিয়ে যান রউফ। আইসিসির খেলোয়াড় ও খেলোয়াড়-সহায়ক কর্মীদের আচরণবিধির ২.২ ধারা ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন রউফ। এই ধারায় ক্রিকেটের চেতনার পরিপন্থী আচরণের বিষয়টি উল্লেখ রয়েছে। গত ২৪ মাসে এটি তার তৃতীয় অপরাধ। ফলে নতুন ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্ট বেড়ে হয়েছে পাঁচ।


এদিকে নির্ধারিত সময়ের মধ্যে তিন ওভার কম বোলিং করায় জরিমানা করা হয়েছে ইংল্যান্ডকে। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম বোলিংয়ের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। 

রউফ ও ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক নিজেদের অপরাধ স্বীকার করে নিয়েছেন। এমিরেটস আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রোর প্রস্তাবিত শাস্তিও মেনে নেন তারা। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। 

 

মাঠের আম্পায়ার রশিদ রিয়াজ ও শরফুদ্দৌলা, তৃতীয় আম্পায়ার ওয়েন নাইটস এবং চতুর্থ আম্পায়ার নাসির হোসেন তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন।

ডিসি/আপ্র/২৮/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাদমানের অপরাজিত ৯৯ রানের ইনিংসে বাংলাদেশের ভালো দিন
২৮ অক্টোবর ২০২৬

সাদমানের অপরাজিত ৯৯ রানের ইনিংসে বাংলাদেশের ভালো দিন

৯৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করাটা খুব একটা সুখকর হওয়ার কথা নয়। সেঞ্চুরির এত কাছে গিয়ে কিছু টেনশন, শ...

ইরাকে এশিয়া কাপ আর্চারিতে ১টি সোনাসহ ৫ পদক বাংলাদেশের
২৮ অক্টোবর ২০২৬

ইরাকে এশিয়া কাপ আর্চারিতে ১টি সোনাসহ ৫ পদক বাংলাদেশের

দিনটি দুর্দান্ত হতে পারত বাংলাদেশের জন্য, কিন্তু হয়নি।  তিন ইভেন্টের ফাইনালের মধ্যে একটিতে...

খেলোয়াড়রাও মানুষ, রোবট নয় যে প্রোগ্রাম করে দিলেই খেলতে পারবে: ডুলি
২৮ অক্টোবর ২০২৬

খেলোয়াড়রাও মানুষ, রোবট নয় যে প্রোগ্রাম করে দিলেই খেলতে পারবে: ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলির কাছে সাফল্যের মূলমন্ত্র দলীয় ঐক্য, ইতিবাচক মানসিকতা ও খেলোয়...

আইসিসি র‌্যাংকিংয়ে ইয়ানসেনের জোড়া শীর্ষস্থান
২৮ অক্টোবর ২০২৬

আইসিসি র‌্যাংকিংয়ে ইয়ানসেনের জোড়া শীর্ষস্থান

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে বোলার ও অলরাউন্ডার, দুই বিভাগেই শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে