গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

টঙ্গীতগ্যাস সংকটে তিতাস অফিস ঘেরাও, ‘নো গ্যাস নো বিল’ দাবিতে বিক্ষোভ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:০৫ পিএম, ২৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৯:০১ এএম ২০২৬
টঙ্গীতগ্যাস সংকটে তিতাস অফিস ঘেরাও, ‘নো গ্যাস নো বিল’ দাবিতে বিক্ষোভ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে আবাসিক গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবিতে তিতাস গ্যাস কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় গ্রাহকরা। নিয়মিত বিল পরিশোধ করেও গ্যাস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে তারা ‘নো গ্যাস, নো বিল’ নীতি চালুর দাবি জানান।

রোববার (২৬ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের ৫৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা টঙ্গীর গোপালপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির কার্যালয় ঘেরাও করেন।

বিক্ষোভ সমাবেশে স্থানীয় নেতারা বলেন, দীর্ঘদিন ধরে বাসাবাড়িতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় রান্নাবান্নাসহ দৈনন্দিন কাজে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অথচ গ্রাহকরা নিয়মিত গ্যাস বিল পরিশোধ করে আসছেন।

বক্তারা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়ে বলেন, সমস্যা সমাধান না হলে ‘নো গ্যাস, নো বিল’ নীতি চালুর পাশাপাশি বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

এ সময় বক্তব্য দেন ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম, ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান শিপন, সাধারণ সম্পাদক সাদেক হোসেনসহ স্থানীয় নেতারা।

টঙ্গী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির টঙ্গী জোনের ব্যবস্থাপক মো. মেজবাউর রহমান বলেন, চট্টগ্রামের একটি ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ায় গ্যাস সরবরাহে সমস্যা তৈরি হয়েছে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে টার্মিনালটি সচল হলে গ্যাসের চাপ বাড়বে বলে আশা করা হচ্ছে।
সানা/আপ্র/২৬/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
১১ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাট অঞ্চলের সব...

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই
১১ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানী...

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডু...

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা
১১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা

পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন-কে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে