গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গোপালগঞ্জে এজলাসে বিচারকের পেপার ওয়েটে আহত আইনজীবী

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

প্রকাশিত: ২১:১৪ পিএম, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ১০:২২ এএম ২০২৬
গোপালগঞ্জে এজলাসে বিচারকের পেপার ওয়েটে আহত আইনজীবী
ছবি

আহত শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানা -প্রতিনিধির পাঠানো ছবি

গোপালগঞ্জে আদালত চলাকালীন সময়ে এক শিক্ষানবিশ নারী আইনজীবীকে পেপার ওয়েট ছুড়ে আহত করার অভিযোগ উঠেছে এক বিচারকের বিরুদ্ধে। বুধবার (২২ জুলাই) দুপুরে গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর এজলাসে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।

আহত শিক্ষানবিশ আইনজীবী সাবিহা সুলতানা (২৭) গোপালগঞ্জ শহরের কুয়াডাঙ্গা এলাকার অহিদুল কাজীর মেয়ে। তিনি বর্তমানে গোপালগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের নারী সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, দুপুর ১২টার দিকে আদালতের কার্যক্রম চলাকালে বিচারক সুজন মিয়ার এজলাসে ওই ঘটনা ঘটে। এ সময় বিচারকের ছোড়া প্লাস্টিকের তৈরি ভারী পেপার ওয়েটের আঘাতে সাবিহা সুলতানার কপালে জখম হয় এবং রক্তপাত শুরু হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন সাবিহার স্বজনরা জানান, আঘাতের পর তার কপাল থেকে প্রচুর রক্তপাত হয় এবং বমিও হয়েছে। চিকিৎসকের পরামর্শে তার সিটি স্ক্যান করার প্রস্তুতি চলছে। বর্তমানে তিনি হাসপাতালের নারী সার্জারি ওয়ার্ডের ১৬ নম্বর শয্যায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী খাদিজা আক্তার (লিপি) এবং শিক্ষানবিশ আইনজীবী সানজিদা ইসলাম (সাথী) ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আদালতের এজলাসে বিচারপ্রার্থী ও আইনজীবীদের উপস্থিতিতে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তারা অভিযোগ করেন, এর আগেও ওই বিচারক জেলা আইনজীবী সমিতির কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ ঘটনায় আহত আইনজীবী সাবিহা সুলতানার চাচাতো ভাই ও গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সোহাগ সমাজদারও হাসপাতালে গিয়ে ঘটনার প্রতিবাদ জানান। তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করা প্রয়োজন।

এদিকে ঘটনার পর কয়েকজন আইনজীবী তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

অভিযোগের বিষয়ে বিচারক সুজন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। গোপালগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামানের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম জুলকদর রহমান বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। তিনি জানান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অভিযুক্ত বিচারককে আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা থেকে সরিয়ে দিয়েছেন।

সচেতন মহল বলছে, বিচারাঙ্গনে এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি। তা না হলে বিচারপ্রার্থী মানুষের আদালত ও বিচারব্যবস্থার প্রতি আস্থার সংকট তৈরি হতে পারে।

সানা/কেএমএএ/আপ্র/২২/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

সাভারে এসবি সদস্য হত্যায় গ্রেফতার ১, শনাক্ত বাকি আসামিরা
০৬ সেপ্টেম্বর ২০২৬

সাভারে এসবি সদস্য হত্যায় গ্রেফতার ১, শনাক্ত বাকি আসামিরা

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে (৫৮) পিটিয়ে হত্যার ঘটনায় জ...

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩
০৬ সেপ্টেম্বর ২০২৬

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে...

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন
০৬ সেপ্টেম্বর ২০২৬

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন

এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন দেশে পেশাগত জীবনের সুযোগ তৈরি করে দিচ্...

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ
০৬ সেপ্টেম্বর ২০২৬

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ

সাজ্জাদ হোসেন, আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় চুরির প্রতিবাদ করায় এক জুলাই যোদ্ধাকে মারধরের অভি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে