গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যকে পাবেন এক লাখ টাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৯ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৩৯ এএম ২০২৬
১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যকে পাবেন এক লাখ টাকা
ছবি

ছবি সংগৃহীত

শিক্ষক দিবস উপলক্ষে সারা দেশের ১০০ গুণী শিক্ষককে এক লাখ করে এক কোটি টাকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার (৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত প্রথম স্টিয়ারিং কমিটির সভা শেষে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকার ১২ জন শিক্ষককে দুই লাখ করে ২৪ লাখ টাকা দিতো। আমরা শিক্ষকদের মর্যাদা, তাদের কাজের স্বীকৃতি ও সহযোগিতা বাড়াতে চাই। আমাদের লক্ষ্য হলো ১০০ জন শিক্ষককে নির্বাচন করা এবং তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে মোট এক কোটি টাকার অনুদানের ব্যবস্থা করা। যারা ভালো কাজ করেছেন, তাদের ভালো কাজের স্বীকৃতি দেওয়া, পুরস্কৃত ও উৎসাহিত করা আমাদের নৈতিক দায়িত্ব।

শিক্ষকদের সম্মাননা জানানো প্রধানমন্ত্রীর ইচ্ছা জানিয়ে তিনি বলেন, আমরা কমিটির সদস্য; ভিসি, ইউজিসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে একটি নীতিমালা চূড়ান্ত করবো। গুণী শিক্ষক সম্মাননার সংখ্যা বাড়ানো, অর্থের পরিমাণ নির্ধারণ, নির্দেশনা এবং বাজেট নিয়ে আরো আলোচনা করা হবে।

সভায় প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আবদুল খালেক এবং বিভিন্ন আসনের সংসদ সদস্যরা অংশ নেন।

এসি/আপ্র/০৬/০৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

বিচারকদের মতো শিক্ষকদের জন্যও পৃথক পে-স্কেল হবে: শিক্ষামন্ত্রী
০৬ সেপ্টেম্বর ২০২৬

বিচারকদের মতো শিক্ষকদের জন্যও পৃথক পে-স্কেল হবে: শিক্ষামন্ত্রী

বিচার বিভাগের আওতাধীন বিচারকদের জন্য যেমন পৃথক পে-স্কেল বা বেতন কাঠামো রয়েছে, তেমনি শিক্ষকদের জন্যও...

দেশের গ্রামীণ এলাকায় ১০ জনে প্রায় একজন মানসিক সমস্যায়
০৬ সেপ্টেম্বর ২০২৬

দেশের গ্রামীণ এলাকায় ১০ জনে প্রায় একজন মানসিক সমস্যায়

বাংলাদেশের গ্রামীণ এলাকায় প্রতি ১০ জন প্রাপ্তবয়স্কের প্রায় একজন উচ্চ রক্তচাপের পাশাপাশি উদ্বেগ বা বি...

নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাকসুর মাসব্যাপী প্রশিক্ষণ
০২ সেপ্টেম্বর ২০২৬

নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার কৌশল শেখাতে জাকসুর মাসব্যাপী প্রশিক্ষণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন এব...

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ফি ২২০ টাকা
০২ সেপ্টেম্বর ২০২৬

একাদশে ভর্তির আবেদন শুরু আজ, ফি ২২০ টাকা

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হচ্ছে আজ বু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে