গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যে কারণে ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেট’কে ক্রিকেট বলতে নারাজ পন্টিং

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৫ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৫:১০ এএম ২০২৬
যে কারণে ‘যুক্তরাষ্ট্রের ক্রিকেট’কে ক্রিকেট বলতে নারাজ পন্টিং
ছবি

ছবি সংগৃহীত

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। লক্ষ্যটা পরিষ্কার– বেসবল ও সকারের দেশে ক্রিকেটকে জনপ্রিয় করে তোলা। ওই আসরে স্বাগতিক মার্কিনীরা পাকিস্তানকে হারিয়ে চমক দেখিয়ে সুপার এইটে ওঠে। তবুও যুক্তরাষ্ট্রে ক্রিকেট এখনও উদীয়মান খেলাগুলোর একটি। বিশেষ করে টি-টোয়েন্টির প্রতি তাদের অতি ঝোঁক দেখে বিরক্ত অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং। তিনি দেশটিতে চলমান খেলাকে ক্রিকেট বলতে চান না।

রিকি পন্টিং বর্তমানে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগ মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) দল ওয়াশিংটন ফ্রিডমের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। তবে যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিকাশ প্রত্যাশার তুলনায় ধীরগতির বলে দাবি তার। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়কের মতে, যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে জনপ্রিয় করতে হলে ‘ক্রিকেট’ নামটিই বাদ দিয়ে খেলাটিকে শুধু টি-টোয়েন্টি হিসেবে পরিচিত করানো যেতে পারে।

সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’কে দেওয়া সাক্ষাৎকারে পন্টিং বলছেন, ‘আমি যদি এখানে শুধু খেলাটিকে বিক্রি ও জনপ্রিয় করার উদ্দেশে নিয়ে আসতাম, তাহলে একে ক্রিকেট বলতাম না। শুধু টি-টোয়েন্টি হিসেবে নতুনভাবে ব্র্যান্ডিং করতাম। ক্রিকেটের বিষয়টি আপাতত এক পাশে রাখতাম। বিশ্বের যেসব অঞ্চলের মানুষ ছোটবেলা থেকে ক্রিকেট দেখে বড় হয়নি, সেখানকার তরুণরা ক্রিকেট শুনলেই পাঁচ দিনের (টেস্ট) খেলার কথা ভাবে। অথচ এখানে পরিস্থিতি ভিন্ন। আমি যতটা সম্ভব এটাকে বেসবলের সঙ্গে তুলনা করতাম। শিশুদের বোঝাতাম, টি-টোয়েন্টিতে একটি ম্যাচে ১৫টি ছক্কা মারা হতে পারে, যেখানে বেসবলের একটি ম্যাচে হোম রান হয় একটিরও কম।’

যুক্তরাষ্ট্রে ওয়ানডে ও টেস্ট ফরম্যাটকেও কীভাবে জনপ্রিয় করা যায়– এমন প্রশ্নে সংশয়ের সুরে পন্টিংয়ের জবাব, ‘আপনি খেলাটিকে নতুন করে প্রতিষ্ঠিত করতে চাইছেন, এমন বাজারে (সম্ভব) নয়। এ নিয়ে আমার কোনো দুশ্চিন্তা নেই। আমি টেস্ট ক্রিকেট ভালোবাসি। টি-টোয়েন্টির চেয়ে এই ফরম্যাটেই অনেক বেশি খেলেছি। কিন্তু এখন আমি অনেক বেশি কাজ করছি টি-টোয়েন্টি নিয়ে।’

মার্কিন তরুণদের বেসবল থেকে টি-টোয়েন্টির দিকে ফেরানোর ওপরও জোর দিয়েছেন পন্টিং। তার মতে, ‘আমরা আরো বেশি শিশুকে অল্প বয়সেই ক্রিকেটের সঙ্গে যুক্ত করতে পারি এবং বেসবল থেকে কিছু শিশুকে টি-টোয়েন্টিতে নিয়ে আসতে পারি। খেলাটিকে যুক্তরাষ্ট্রে দ্রুত বাড়াতে চাইলে এটাই হতে হবে আমাদের লক্ষ্য। টি-টোয়েন্টি যে বিনোদনের প্যাকেজ দেয়, সেটিকে কাজে লাগাতে হবে। সময়ের দিক থেকে বেসবল ও টি-টোয়েন্টির এক ম্যাচের দৈর্ঘ্য কাছাকাছি হলেও টি-টোয়েন্টিতে বেসবলের তুলনায় অনেক বেশি কিছু ঘটে।’

এসি/আপ্র/০৬/০৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড
০৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড

আগের ম্যাচে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে টানা চার ম্য...

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে
০৫ সেপ্টেম্বর ২০২৬

২০৩০ সাল পর্যন্ত পিএসজিতেই থাকছেন এনরিকে

দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ লুইস এনরিকের সঙ্গে চুক্তির মেয়াদ আরও বাড়িয়েছে পিএসজি। আগামী ২০৩০ সা...

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা
০৫ সেপ্টেম্বর ২০২৬

বিতর্কের মধ্যেও ইনফান্তিনোর পাশে আফ্রিকার ফুটবল কর্তারা

সাম্প্রতিক সময়ে ফিফা সভাপতির দায়িত্ব নিয়ে চরম বিপদের মুখে থাকলেও জিয়ান্নি ইনফান্তিনো শুরু থেকেই পাশে...

দুই হ্যাটট্রিকের পুরস্কার হিসেবে ইংল্যান্ডের ওয়ানডে দলে ক্রকোম্ব
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই হ্যাটট্রিকের পুরস্কার হিসেবে ইংল্যান্ডের ওয়ানডে দলে ক্রকোম্ব

প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র আট দিনের ব্যবধানে দুটি হ্যাটট্রিক করার পরপরই ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে