গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি সভা

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ১২:২০ পিএম, ২১ জুলাই ২০২৬ | আপডেট: ০৯:৪৪ এএম ২০২৬
ডিজিটাল নিরাপত্তা ও সাইবার সহিংসতা প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

যুব নেতৃত্বে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বাগেরহাটে বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে একটি অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে বাগেরহাট শহরের ধানসিঁড়ি হোটেলের সম্মেলনকক্ষে বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. আবু রাসেল।

বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় অ্যাক্টিভিস্টা বাগেরহাট ও রামপালের উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।

সভায় জেলা লিগ্যাল এইড কর্মকর্তা আসমা আরা বিথী, জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মইনুল ইসলাম, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক হায়াৎ মাহমুদ খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম, উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষক মো. রাসেল হোসেনসহ শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধি, যুব প্রতিনিধি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সদস্য এবং সাইবার হয়রানির শিকার নারী-পুরুষসহ প্রায় শতাধিক ব্যক্তি অংশ নেন।

সভায় বাঁধন মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে যুবদের নেতৃত্বে পরিচালিত মাঠপর্যায়ের কার্যক্রম ও বাস্তব পরিস্থিতি তুলে ধরা হয়। উপস্থাপনায় জানানো হয়, ফেসবুক, ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ করে নারীদের ছবি বা পরিচয় ব্যবহার করে কটূক্তি, ট্রল, গুজব ছড়ানো, মানহানিকর তথ্য প্রকাশ, হুমকি-ভয়ভীতি, ভুয়া পরিচয়ে পরিচিতি তৈরি করে ব্ল্যাকমেইল এবং অনলাইন হয়রানির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে।

এছাড়া উপকূলীয় অঞ্চলে প্রযুক্তি সম্পর্কে সচেতনতার অভাব এবং তথ্যপ্রাপ্তির সীমাবদ্ধতার সুযোগ নিয়ে অনলাইন আর্থিক প্রতারণা ও ভুয়া চাকরির প্রলোভনের মাধ্যমে অনেক মানুষ প্রতারণার শিকার হচ্ছেন বলেও সভায় উল্লেখ করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে পারিবারিক সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। শিশুদের অল্প বয়সে মোবাইল ফোনের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে হবে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে মাঠপর্যায়ে অভিভাবকদের সচেতন করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে কার্যকর নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরো বলেন, ডিজিটাল নিরাপত্তার ঝুঁকি থেকে কেউই পুরোপুরি নিরাপদ নয়। তাই প্রশাসনের কার্যকর নজরদারির পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ, সচেতনতা ও অংশগ্রহণের মাধ্যমেই সাইবার অপরাধ, অনলাইন হয়রানি এবং ডিজিটাল নিরাপত্তাহীনতা মোকাবিলা করা সম্ভব।
সানা/আপ্র/২১/৭/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল
০৫ সেপ্টেম্বর ২০২৬

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের আগেই গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল পাঠানোর ঘটনা ঘটেছ...

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায়‌ গু...

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ উদ্...

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা

বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢালজুড়ে দিগন্ত বিস্তৃত মাচা। সেই মাচায় ঝুলছে সারি সারি লাউ। প্রায় দুই কিলোমিটা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে