গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চট্টগ্রামে দুই কোটি টাকা চাঁদা দাবির পর সশস্ত্র হামলা, লুট ৩৫ লাখ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৮ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ১৭:২৬ এএম ২০২৬
চট্টগ্রামে দুই কোটি টাকা চাঁদা দাবির পর সশস্ত্র হামলা, লুট ৩৫ লাখ
ছবি

চাঁদা না পেয়ে চট্টগ্রাম নগরে সোমবার দিন-দুপুরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর চালায় সন্ত্রাসীরা -ছবি: সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া

চট্টগ্রাম নগরে দুই কোটি টাকা চাঁদা না পেয়ে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে দিনদুপুরে সশস্ত্র হামলা, ব্যাপক ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে। হামলার আগে প্রতিষ্ঠানের মালিককে ফোন করে এককালীন দুই কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় নগরজুড়ে ইন্টারনেট ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নগরের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া সংযোগ সড়কে অবস্থিত ডিজিটাল ডট নেট কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির মালিক আদিলো বিন মামুন জানান, ঘটনার দুই দিন আগে বিদেশি একটি নম্বর থেকে ফোন করে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন পরিচয়ে এক ব্যক্তি তাঁকে বলেন, *“ব্যবসা করতে হলে এককালীন দুই কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ। এখন থেকে ব্যবসা আমরা করব।”* চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে তাঁর অভিযোগ।

তিনি আরো বলেন, ফোনে ওই ব্যক্তি নিজেকে চট্টগ্রামের পরিচিত সন্ত্রাসী হিসেবে পরিচয় দেন এবং পুলিশ কমিশনারকে তাঁর ছবি দেখালেই চিনতে পারবেন বলেও দাবি করেন। একই সঙ্গে তিনি স্মার্ট গ্রুপের মালিকের বাসায় চাঁদা না পেয়ে গুলি চালানোর ঘটনাও উল্লেখ করেন।

প্রতিষ্ঠানটির পরিচালক রিদোয়ানুল কবির জানান, অফিস চলাকালে হঠাৎ ১৫ থেকে ২০ জন অস্ত্রধারী ব্যক্তি কার্যালয়ে ঢুকে তাণ্ডব শুরু করে। দেশীয় অস্ত্র দিয়ে কম্পিউটার, মুঠোফোন, আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হয়। কর্মচারীদের বেতন দেওয়ার জন্য অফিসে রাখা ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন করা হয়।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, সংঘবদ্ধ একটি দল অফিসে ঢুকে পরিকল্পিতভাবে ভাঙচুর চালাচ্ছে। একজন হামলাকারীকে কুড়াল দিয়ে কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামে আঘাত করতেও দেখা যায়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন মামুন বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেফতারে অভিযান চলছে।

পুলিশের দাবি, হামলার পেছনে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা জড়িত। তাঁদের অন্যতম সহযোগী হিসেবে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের নাম উঠে এসেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মোবারক হোসেন ২০২৫ সালের বাকলিয়ার জোড়া খুন এবং পতেঙ্গা সমুদ্রসৈকতে সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা মামলাসহ অন্তত সাতটি মামলার আসামি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময় বিপুলসংখ্যক আগ্নেয়াস্ত্র বহন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য, বিদেশে অবস্থানরত বড় সাজ্জাদের পক্ষে বর্তমানে চট্টগ্রামে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় মোবারক হোসেন ও মোহাম্মদ রায়হান নেতৃত্ব দিচ্ছেন। রায়হানের বিরুদ্ধেও হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। বড় সাজ্জাদের বাহিনীতে অন্তত ৫০ জন সশস্ত্র সদস্য ও সহযোগী সক্রিয় রয়েছে বলে পুলিশের দাবি।

উল্লেখ্য, গত ৯ মে এক সাংবাদিককে ৫০ লাখ টাকা চাঁদা না দিলে ২৪ ঘণ্টার মধ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মোবারক হোসেনের বিরুদ্ধে। একইভাবে গত ২৮ ফেব্রুয়ারি এবং তারও আগে ২ জানুয়ারি চট্টগ্রামের স্মার্ট গ্রুপের পরিচালক মুজিবুর রহমানের বাসায় কোটি টাকা চাঁদা না পেয়ে গুলিবর্ষণের ঘটনাতেও সাজ্জাদ বাহিনীর অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই বাসাটি তখন পুলিশি পাহারায় থাকলেও হামলার ঘটনা ঘটে, যা নগরজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছিল। 
সানা/ডিসি/আপ্র/১৩/৭/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ
১১ সেপ্টেম্বর ২০২৬

ভাদ্রের বাতাসে এখন পাকা তালের মিষ্টি ঘ্রাণ

মোঃ জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভাদ্র মাসের শুরুতেই বাজারে উঠতে...

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান
১১ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে ৭৯ জনকে জেলা প্রশাসকের অনুদান

মেহেরপুরে জেলা প্রশাসকের স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রত্যাশী মানুষের মধ...

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১১ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা...

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি
০৯ সেপ্টেম্বর ২০২৬

আন্ধারমানিক নদীতে ভেসে এলো ৩০ ফুট লম্বা মৃত তিমি

বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার (৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 17 ঘন্টা আগে