গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাঁচ মাস পর বসতবাড়ির আঙিনা থেকে মাটিচাপা মরদেহ উদ্ধার

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:২২ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ০২:৫৬ এএম ২০২৬
পাঁচ মাস পর বসতবাড়ির আঙিনা থেকে মাটিচাপা মরদেহ উদ্ধার
ছবি

ছবি প্রতিনিধি

খুলনায় নিখোঁজের পাঁচ মাস পর বসতবাড়ির আঙিনা থেকে মাটির নিচে পুঁতে রাখা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুরে নগরীর হরিণটানা থানার রেলব্রিজ বুলু ওয়েল আবাসিক এলাকার একটি বাড়ির সামনে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাড়ির মালিক মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া মরদেহটি পাঁচ মাস আগে নিখোঁজ হওয়া ইজিবাইকচালক মারুফের বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। একপর্যায়ে তাদের ঝগড়ার সময় পাঁচ মাস আগে সংঘটিত একটি হত্যাকাণ্ড নিয়ে একে অপরকে দোষারোপ করেন। পরে বিষয়টি পুলিশের নজরে আসে।


ওসি জানান, সোমবার সকালে মুরাদ তার স্ত্রীকে মারধর করেন। এ ঘটনায় ফাল্গুনী খাতুন থানায় অভিযোগ করতে গেলে মারুফ হত্যা নিয়ে বিভিন্ন তথ্য দেন। এতে পুলিশের সন্দেহ হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক দম্পতির দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির সামনে নির্দিষ্ট স্থানে মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়।

ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ঘটনার তদন্ত চলছে। হত্যার প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিখোঁজ মারুফের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরিচয় নিশ্চিত করা হবে।

এদিকে খুলনায় সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ড ও মরদেহ উদ্ধারের ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে নগরীর নিরালা আবাসিক এলাকায় বস্তাবন্দি অবস্থায় দশম শ্রেণির ছাত্রী নির্জনার মরদেহ উদ্ধারের ঘটনা ঘটে। এর কয়েক দিনের মধ্যেই বসতবাড়ির আঙিনা থেকে মাটিচাপা মরদেহ উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

সানা/কেএমএএ/আপ্র/১৩/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ উদ্...

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা

বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢালজুড়ে দিগন্ত বিস্তৃত মাচা। সেই মাচায় ঝুলছে সারি সারি লাউ। প্রায় দুই কিলোমিটা...

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা
০৪ সেপ্টেম্বর ২০২৬

শ্রীকৃষ্ণের দর্শন ছিল অন্যায়-অবিচারের বিরুদ্ধে শান্তি প্রতিষ্ঠা

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বলে মন্তব্য করেছ...

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক
০৪ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ চার মাদক কারবারি আটক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে দিনমজুরের কাজের কথা বলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চারজন। সঙ্গে ছিল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে