গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

আবারো হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি সেঁজুতি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৪ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:৫৭ এএম ২০২৬
আবারো হত্যা মামলায় কারাগারে সাবেক এমপি সেঁজুতি
ছবি

লায়লা পারভীন সেঁজুতি -ছবি প্রতিনিধি

সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতিকে ফের একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৩ জুলাই) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডলের আদালত মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক অনাথ মিত্রের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি যশোরের পিকনিক কর্নারের সামনে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় লায়লা পারভীন সেঁজুতিকে সন্দেহভাজন আসামি হিসেবে দেখানো হয়েছে। মামলাটি ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর থানায় এজাহার হিসেবে নথিভুক্ত হয়।

মামলার বাদী সদর উপজেলার কাশেমপুর গ্রামের মৃত নুর আলী সানার ছেলে মো. ইমদাদুল হক। এর আগে ২০২৪ সালের ২৮ আগস্ট তিনি সাতক্ষীরা ১ নম্বর আমলি আদালতে তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবিরসহ ৩২ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। পরে আদালতের নির্দেশে অভিযোগটি সদর থানায় মামলা হিসেবে গ্রহণ করা হয়।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, তার ভাই শহিদুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী ছিলেন। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাতে পুলিশ সদস্য ও আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত একটি দল তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে যশোরের পিকনিক কর্নারের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।

এজাহারে আরো অভিযোগ করা হয়, ওই ঘটনায় তৎকালীন সময়ে একটি অপমৃত্যু মামলা (ইউডি) করে প্রকৃত ঘটনা আড়াল করা হয়েছিল। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি এবং ভয়ভীতি দেখানো হয়। বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় নথি ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের পর মামলাটি করা হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের ২০ মে রাতে সাতক্ষীরা শহরের রাধানগর এলাকার নিজ বাসা থেকে লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। পরে পর্যায়ক্রমে আরো কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এর মধ্যে ২০২৫ সালের ১ জুন একটি অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায়, ২৫ জুন বিশেষ ক্ষমতা আইনের একটি হত্যা মামলায় এবং ২৯ জুন জিআর-৪০২/২৪ নম্বর আরেকটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

সেঁজুতির আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট আল মাহামুদ পলাশ বলেন, সর্বশেষ মামলায় ২০২৬ সালের ৩ জুন হাইকোর্ট তার মক্কেলের জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করলেও আদালত কোনো আদেশ দেননি। পরে ১০ জুন জামিননামা সম্পন্ন হওয়ার পর তাকে নতুন একটি মামলায় গ্রেফতার দেখানো হয়।

তিনি আরো জানান, ২৫ জুন ও ৯ জুলাইয়ের মামলায় দায়রা জজ আদালত তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। সর্বশেষ সোমবার (১৩ জুলাই) জিআর-৪০৩/২৪ নম্বর হত্যা মামলায় আদালত তাকে পুনরায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন।
সানা/আপ্র/১৩/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত
১৭ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত

কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের একই পরিবারের পাঁচ যাত্রী নিহত হ...

কক্সবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় মিলেছে
১৭ অক্টোবর ২০২৬

কক্সবাজারে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় মিলেছে

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে ৬ জনের...

ঘোড়াঘাটে চার ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়নকাজ উদ্বোধন মন্ত্রীর
১৭ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে চার ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়নকাজ উদ্বোধন মন্ত্রীর

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনসাধারণের যাতায়াত স...

মাছ চুরির সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর
১৭ অক্টোবর ২০২৬

মাছ চুরির সন্দেহে গাছে বেঁধে নির্যাতন, প্রাণ গেল ঘের ব্যবসায়ীর

সাতক্ষীরার তালা উপজেলায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডল (৫২) নামে এক ঘের ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে