গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

রাজশাহীতে সবজি-পেঁয়াজে স্বস্তি, বেড়েছে ডিমের দাম

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৬ পিএম, ০৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:০৪ এএম ২০২৬
রাজশাহীতে সবজি-পেঁয়াজে স্বস্তি, বেড়েছে ডিমের দাম
ছবি

ছবি সংগৃহীত

রাজশাহীর বাজারে সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজি ও পেঁয়াজের দাম কমলেও বিপরীত চিত্র দেখা গেছে ডিমের বাজারে। সরবরাহ বাড়ায় সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমলেও, শীতকালীন চাহিদার অজুহাতে ডিমের দাম হালিতে ২ থেকে ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাজশাহী শহরের সাহেব বাজার ও শিরোইলসহ কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, সব ধরনের শীতকালীন সবজির দাম গত সপ্তাহের তুলনায় কমেছে। প্রতি কেজি ডায়মন্ড আলু ১৫-২০ টাকা, লাল ও হল্যান্ড আলু ২০-২৫ টাকা এবং নতুন আলু ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি স্বস্তি ফিরেছে পেঁয়াজের দামে। গত সপ্তাহে ৮০-৯০ টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ এ সপ্তাহে ৬০-৭০ টাকায় নেমে এসেছে।

পেঁয়াজ ব্যবসায়ী মো. সনি বলেন, বাজারে দেশি পেঁয়াজের সরবরাহ বেড়েছে। আমদানি ও দেশি পেঁয়াজ একসঙ্গে বাজারে আসায় দাম কমেছে।

এছাড়া বেগুন ও শিম ৫০-৭০ টাকা, টমেটো ৬০ টাকা, ফুলকপি ৩০-৩৫ টাকা এবং মুলা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়ায় শাকের আঁটিও মিলছে ১০-২০ টাকার মধ্যে।

সাহেব বাজারের বিক্রেতা রায়হানুল ইসলাম জানান, মাঠ থেকে প্রচুর সবজি বাজারে আসায় দাম কমছে, সামনে আরও কমার সম্ভাবনা রয়েছে।

সবজির দামে স্বস্তি থাকলেও ডিমের বাজারে দাম চড়া। বিক্রেতারা জানান, শীতের কারণে ডিমের চাহিদা বাড়লেও সরবরাহ সে অনুযায়ী নেই। বর্তমানে সাদা ডিমের হালি ৪২-৪৫ টাকা এবং লাল ডিমের হালি ৪৫-৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের চেয়ে ২-৫ টাকা বেশি।

মাছ, মাংস ও নিত্যপণ্য
মাছের বাজার গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে। রুই ৩৮০-৪২০ টাকা, পাঙাশ ২৫০ টাকা এবং দেশি পাবদা ৪৫০-৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাংসের বাজারে ব্রয়লার মুরগি ১৮০-২০০ টাকা এবং সোনালি ২৫০-২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চালের বাজারে সরু চাল ৮০-৮৫ টাকা ও মোটা চাল ৬০-৬৫ টাকার মধ্যে স্থিতিশীল রয়েছে। তবে সরিষার তেলের দাম লিটারে ২০০ টাকায় পৌঁছেছে এবং প্যাকেটজাত সয়াবিন তেল ১৮০-১৮৫ টাকায় বিক্রি হচ্ছে। চিনি ও ডালের দাম আগের মতোই চড়া রয়েছে।

এসি/আপ্র/০৭/০১/২০২৫

সংশ্লিষ্ট খবর

মোবাইলে ব্যস্ত চিকিৎসক, মারা গেলেন রোগী
১২ সেপ্টেম্বর ২০২৬

মোবাইলে ব্যস্ত চিকিৎসক, মারা গেলেন রোগী

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় হাজেরা বেগম (৪২) নামে এক রোগীর মৃত...

বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ
১২ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ

বরিশাল নগরের প্যারারা রোডে দৈনিক সমকাল-এর আঞ্চলিক কার্যালয় থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক ব্যুরোপ্রধা...

হৃদরোগ চিকিৎসায় সক্ষমতা বাড়ছে চট্টগ্রামের
১২ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগ চিকিৎসায় সক্ষমতা বাড়ছে চট্টগ্রামের

জটিল হৃদরোগের চিকিৎসায় চট্টগ্রামের সক্ষমতা বাড়ছে। আধুনিক ইন্টারভেনশনাল চিকিৎসাপদ্ধতির ব্যবহার বৃদ্ধি...

খুলশীতে ৬৩ বিদেশি, ১৭০ ডিভাইসে প্রতারণার নেটওয়ার্ক
১২ সেপ্টেম্বর ২০২৬

খুলশীতে ৬৩ বিদেশি, ১৭০ ডিভাইসে প্রতারণার নেটওয়ার্ক

চট্টগ্রাম নগরের খুলশী থানার জালালাবাদ আবাসিক এলাকার একটি আটতলা ভবনের ১৪টি ফ্ল্যাট দেড় মাস ধরে ভাড়া ন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে