গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১০ আগস্ট ২০২৬

মেনু

ঘোড়াঘাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৫ জুন ২০২৬ | আপডেট: ০৭:০৭ এএম ২০২৬
ঘোড়াঘাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
ছবি

ছবি প্রতিনিধি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বেলওয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা খাতুনের বিরুদ্ধে মানহানি, হয়রানি এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন একই বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক।

গত ১৪ জুন দাখিল করা অভিযোগে সহকারী শিক্ষক লুৎফুননাহার ও সিনিথিয়া আফরিন ছেমি উল্লেখ করেন, অনিয়মের বিষয়ে প্রতিবাদ করায় প্রধান শিক্ষক তাদের বিরুদ্ধে বিরূপ আচরণ শুরু করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর প্রচারণা চালান।

অভিযোগে বলা হয়, বিদ্যালয়ে পরীক্ষার ফি ও সনদপত্রের নামে অর্থ আদায়, জাতীয় দিবসের বরাদ্দের অপব্যবহার, টিফিন কর্মসূচিতে অনিয়ম, নিম্নমানের খাদ্যসামগ্রী বিতরণ এবং সাব-ক্লাস্টার প্রশিক্ষণ উপলক্ষে জনপ্রতি আড়াই হাজার টাকা চাঁদা দাবির মতো অভিযোগ রয়েছে।

এছাড়া বিদ্যালয়ের ফ্যান, সৌর প্যানেল, ব্যাটারি ও পানির ট্যাংক সরিয়ে নেওয়ার কারণে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। দুই শিক্ষক দাবি করেন, অভিভাবক সমাবেশে তাদের হেয় করা হয় এবং আদিবাসী অভিভাবকদের কাছে নেতিবাচক ধারণা সৃষ্টি করা হয়।

অভিযোগে আরো বলা হয়, গত ১১ জুন তাদের তোলা ছবি ও ভিডিও ‘ক্লাস বাদ দিয়ে আড্ডা’ শিরোনামে সামাজিক যোগাযোগমাধ্যম ও হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়, যা তাদের পেশাগত সুনাম ক্ষুণ্ন করেছে।

অভিযোগকারী এক শিক্ষক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন বলেও জানানো হয়।

অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা খাতুন অভিযোগগুলো অস্বীকার করে বলেন, তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি দাবি করেন, তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তদন্তেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে। বিদ্যালয়ের কিছু জিনিস নিরাপত্তার কারণে বাড়িতে রাখা এবং কিছু সামগ্রী মেরামতের জন্য দোকানে দেওয়ার কথা জানান তিনি।

তদন্ত কর্মকর্তা ইউপিইটিসি ইনস্ট্রাক্টর শাহিদুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর বিদ্যালয়ে গিয়ে উভয় পক্ষের বক্তব্য নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দোষ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/২৫/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মেহেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা
১০ আগস্ট ২০২৬

মেহেরপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মাসিক সভা

এস এ খান শিল্টু: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।রো...

মোংলা বন্দরে সহস্রাধিক গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন
১০ আগস্ট ২০২৬

মোংলা বন্দরে সহস্রাধিক গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলা...

পাউরুটি খেয়ে মৃত্যু, পরে জুলাই হত্যাকাণ্ডের মামলা
১০ আগস্ট ২০২৬

পাউরুটি খেয়ে মৃত্যু, পরে জুলাই হত্যাকাণ্ডের মামলা

আজাদুর রহমান: বগুড়ায় পাউরুটি খেয়ে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে পরে জুলাই হত্যাকাণ্ড হিসেবে...

খুলনায় স্বর্ণ সদৃশ্য বিস্কুট দেখিয়ে প্রতারণায় আটক দুই
১০ আগস্ট ২০২৬

খুলনায় স্বর্ণ সদৃশ্য বিস্কুট দেখিয়ে প্রতারণায় আটক দুই

খুলনা নগরীতে স্বর্ণ সদৃশ্য বিস্কুট দেখিয়ে এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার ঘটনায় সংঘবদ্ধ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই