গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক, পুলিশ কনস্টেবল প্রত্যাহার

জেলা প্রতিনিধি, রাজশাহী

জেলা প্রতিনিধি, রাজশাহী

প্রকাশিত: ২০:১৬ পিএম, ০২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৮:৩৭ এএম ২০২৬
স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক, পুলিশ কনস্টেবল প্রত্যাহার
ছবি

স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক, পুলিশ কনস্টেবল প্রত্যাহার

রাজশাহীতে পুলিশ সদস্যের ইউনিফর্ম পরে ভিডিও করে টিকটকে প্রকাশের ঘটনায় এক কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত কনস্টেবলের নাম মো. সাইফুজ্জামান। তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন।

কাশিয়াডাঙ্গা থানার ওসি ফরহাদ আলী জানান, বৃহস্পতিবার তিনি জানতে পারেন,সাইফুজ্জামান তার স্ত্রী সিমা খাতুনকে পুলিশের ইউনিফর্ম পরিয়ে ভিডিও তৈরি করতে দিয়েছেন, যা পরে টিকটকে প্রকাশ করা হয়। খবর পাওয়ার পর তিনি নিজে ওই বাসায় গিয়ে বিষয়টি যাচাই করেন।

যাচাইয়ে দেখা যায়, প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সাইফুজ্জামান সিমা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেছেন। তবে এখনো কাবিননামার কাগজপত্র দেখাতে পারেননি। যদিও ইউনিফর্ম পরে সিমা খাতুনের টিকটক ভিডিও দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে বৃহস্পতিবারই কনস্টেবল সাইফুজ্জামানকে কাশিয়াডাঙ্গা থানা থেকে প্রত্যাহার করা হয়। পরে রাতেই তিনি থানা ত্যাগ করে আরএমপির পুলিশ লাইন্সে সংযুক্ত হন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, পুলিশ সদস্যের ইউনিফর্ম অন্য কেউ পরিধান করতে পারে না। এটি ফৌজদারি অপরাধ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

ওআ/আপ্র/২/১/২০২৬

সংশ্লিষ্ট খবর

ধর্ষণের পর হত্যার আসামি ২২ বছর পর গ্রেফতার
১০ নভেম্বর ২০২৬

ধর্ষণের পর হত্যার আসামি ২২ বছর পর গ্রেফতার

চট্টগ্রামের ফটিকছড়িতে রোজি আক্তার নামে এক তরুণীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় যাবজ্জীবন সাজাপ্...

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুনে প্রাণ গেল চালকের
১০ নভেম্বর ২০২৬

ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের আগুনে প্রাণ গেল চালকের

ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা‘কিশোর তন্ময়’ নামে একটি লোকাল বাসে দুর্...

ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪
১০ নভেম্বর ২০২৬

ফতুল্লায় মাদ্রাসায় আগুন : জাতীয় বার্নে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ...

লক্ষ্মীপুরে কলেজের ফটকে তালা, ককটেল বিস্ফোরণ
১০ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুরে কলেজের ফটকে তালা, ককটেল বিস্ফোরণ

তারেক মাহমুদ: লক্ষ্মীপুরে সরকারি কলেজের মূল ফটকে তালা ও ব্যানার ঝুলিয়ে পালিয়ে গেছে নিষিদ্ধ ছাত্রলীগে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই