গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৪ জুন ২০২৬ | আপডেট: ১১:১৪ এএম ২০২৬
মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ছবি

ছবি প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক নেতৃবৃন্দ ও সুধীজনদের ব্যাপক উপস্থিতি ছিল।

শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় সাংবাদিক সংস্থার মোরেলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার।

জাতীয় সাংবাদিক সংস্থার মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম. এ. জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেন, যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো এবং তথ্য ও প্রযুক্তি সচিব মো. নুরনবী সোহেল।

এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইন, সংগঠনের উপদেষ্টা ডা. এ কে এম নজরুল ইসলাম ফারুকী, প্রভাষক জসিম উদ্দিন শাহীনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার মোরেলগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাজমুল।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করা হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্মারক উপহার হিসেবে প্রিন্টেড মগ প্রদান করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, গণতন্ত্র ও সমাজ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাই, নৈতিকতা চর্চা এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব। সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনেও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং দক্ষ সংবাদকর্মী হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।

পরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মশালায় সাংবাদিকতার নীতি-নৈতিকতা, তথ্য যাচাই পদ্ধতি, আধুনিক সংবাদ সংগ্রহ, ডিজিটাল নিরাপত্তা এবং অনলাইন সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথি অধ্যক্ষ মো. আব্দুল আলিমকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা করতালির মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান।

সমাপনী বক্তব্যে সভাপতি এম. এ. জলিল জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ বছরের গৌরবময় পথচলার কথা তুলে ধরে সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করেন। পরে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সানা/আপ্র/১৪/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনবরণে কনসার্ট বন্ধের দাবি
১২ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনবরণে কনসার্ট বন্ধের দাবি

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষ...

মহাপরিকল্পনায় বদলে যাচ্ছে কক্সবাজার
১২ সেপ্টেম্বর ২০২৬

মহাপরিকল্পনায় বদলে যাচ্ছে কক্সবাজার

আন্তর্জাতিক পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগের কেন্দ্র হিসেবে কক্সবাজারকে গড়ে তুলতে নেওয়া হচ্ছে মহাপরিকল্পন...

মোবাইলে ব্যস্ত চিকিৎসক, মারা গেলেন রোগী
১২ সেপ্টেম্বর ২০২৬

মোবাইলে ব্যস্ত চিকিৎসক, মারা গেলেন রোগী

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় হাজেরা বেগম (৪২) নামে এক রোগীর মৃত...

বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ
১২ সেপ্টেম্বর ২০২৬

বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ

বরিশাল নগরের প্যারারা রোডে দৈনিক সমকাল-এর আঞ্চলিক কার্যালয় থেকে জ্যেষ্ঠ সাংবাদিক ও সাবেক ব্যুরোপ্রধা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে