গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এবার দলবদ্ধ ধর্ষণে মরণাপন্ন ৮ বছরের শিশু

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রকাশিত: ১২:৫৩ পিএম, ০৭ জুন ২০২৬ | আপডেট: ১৭:২৭ এএম ২০২৬
এবার দলবদ্ধ ধর্ষণে মরণাপন্ন ৮ বছরের শিশু
ছবি

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে এক শিশুকে (৮) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।

ভুক্তভোগী শিশুর নানির অভিযোগ, এর আগে গত অগ্রহায়ণ মাসে একইভাবে ওই দুই কিশোর তার নাতনিকে ধর্ষণ করেছিল।  

শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার সীমান্ত এলাকা শ্রীপুর উত্তর ইউনিয়নের লামাকাটা গ্রাম থেকে তাদেরকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়া হয়।

আটক দুই কিশোর তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও পশ্চিম পাড়ার বাসিন্দা। শিশুটির বাবা তার মাকে ফেলে চলে গেছে, সে তার নানার বাড়িতে থাকে। 

গত ৪ জুন বৃহস্পতিবার বিকেলে কলাগাঁও গ্রামের পশ্চিম পাড়ায় ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দুই কিশোরকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষণের অভিযোগ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বয়সও কম। শিশুর নানি থানায় অভিযোগ করেছেন। ভিকটিম শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে ও আটক দুই কিশোরকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগী শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির বাবা কয়েক বছর আগে তার মাকে ছেড়ে চলে গেছেন। তার মা জীবিকার তাগিদে ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। শিশুটি নানার বাড়িতে থেকে গ্রামের বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ে। গত ৪ জুন বিকেলে তার নানার বাড়ির প্রতিবেশী দুই কিশোর শিশুটিকে জোর করে ধরে নিয়ে বাড়ির পাশের একটি বাথরুমে নিয়ে ধর্ষণ করে। একপর্যায়ে শিশুটি রক্তাক্ত হয়ে পড়লে তাকে ফেলে রেখে পালিয়ে যায় ওই দুই কিশোর। শিশুটি বাড়িতে ফিরে ঘটনাটি জানানোর পর অভিযুক্তদের পরিবার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং শিশুর চিকিৎসার জন্য কিছু টাকা দেয়। শিশুর নানার পরিবার হতদিরদ্র হওয়ায় এলাকার গ্রাম্য চিকিৎসকদের কাছে প্রাথমিক চিকিৎসা করান। কিন্তু গত দুই দিন ধরে শিশুটির রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে ও বিষয়টি জানাজানি হয়ে যায়। এরপর গ্রামের লোকজন খোঁজাখুঁজি করে পাশের লামাকাটা গ্রাম থেকে অভিযুক্ত দুইজনকে আটক করে কলাগাঁও বাজারে আটকে রাখে। পরে পুলিশে কাছে তাদেরকে তুলে দেওয়া হয়।

এসি/আপ্র/০৭/০৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ওসিকে হুমকি, পুলিশের ওপর হামলা করা ১৯ মামলার আসামি ‘বিহারি বগা’ অধরা
১৫ সেপ্টেম্বর ২০২৬

ওসিকে হুমকি, পুলিশের ওপর হামলা করা ১৯ মামলার আসামি ‘বিহারি বগা’ অধরা

ওয়াকিল হোসেন বগা (৪২)। চট্টগ্রাম নগরীতে ‘বিহারি বগা’ নামে পরিচিত। খুলশী থানার পাহাড়তলী ওয়ার্ডের ওয়্য...

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে দুই লাখ টাকা পুরস্কার
১৫ সেপ্টেম্বর ২০২৬

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে দুই লাখ টাকা পুরস্কার

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে র‌্যাব। এসব...

বিরলে অভিযানে ১৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ১ লাখ ২ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬

বিরলে অভিযানে ১৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ১ লাখ ২ হাজার

দিনাজপুরের বিরলে অবৈধভাবে সার মজুদের অভিযোগে দিনব্যাপী অভিযান চালিয়ে ১ হাজার ৩৯১ বস্তা সার জব্দ করেছ...

রামপালে বিএনপি নেতাকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ
১৫ সেপ্টেম্বর ২০২৬

রামপালে বিএনপি নেতাকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল খানকে হত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই