গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৮ আগস্ট ২০২৬

মেনু

বটিয়াঘাটায় যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২১ পিএম, ০৯ মে ২০২৬ | আপডেট: ১৮:১২ এএম ২০২৬
বটিয়াঘাটায় যুবককে কুপিয়ে হত্যা, এলাকায় আতঙ্ক
ছবি

ছবি আজকের প্রত্যাশা

খুলনার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) সন্ধ্যা থেকে রাতের মধ্যে উপজেলার জলমা ইউনিয়নের রাঙ্গেমারী এলাকায় ঘটনাটি সংঘটিত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে ৩ থেকে ৪টি মোটরসাইকেলে আসা ৬-৭ জন দুর্বৃত্ত আজিজুল ইসলামকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাকে রাঙ্গেমারী বটতলা সংলগ্ন একটি বিলের মধ্যে ফেলে ধারালো অস্ত্র দিয়ে পিঠ, গলা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিছু প্রত্যক্ষদর্শীর দাবি, ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

হামলার সময় দুর্বৃত্তরা এলাকায় ত্রাস সৃষ্টি করতে ফাঁকা গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে। তবে ঘটনাস্থল থেকে এখনো কোনো গুলির খোসা বা ম্যাগাজিন উদ্ধার করতে পারেনি পুলিশ।

নিহত আজিজুল ইসলাম (৩৫-৩৮) বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার বকুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে। তার শরীরে গলা ও ঘাড়ে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া পূর্ব থেকেই তার একটি পা উরুর নিচ থেকে বিচ্ছিন্ন ছিল বলে জানা গেছে। পুলিশের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মাদক, ডাকাতি ও চাঁদাবাজিসহ প্রায় সাতটি মামলা রয়েছে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে হত্যার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সম্প্রতি বটিয়াঘাটা সদর ইউনিয়নের মাইলমারা গ্রাম ও সুরখালী ইউনিয়নের গজালিয়া গ্রামে ডাকাতির ঘটনার পর এই হত্যাকাণ্ডকে অনেকেই এলাকার শান্ত পরিবেশ নষ্ট হওয়ার অশনি সংকেত হিসেবে দেখছেন। 
সানা/আপ্র/৯/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে অপসাংবাদিকতা প্রতিরোধে ওসির ঐক্য উদ্যোগ
০৮ আগস্ট ২০২৬

বদরগঞ্জে অপসাংবাদিকতা প্রতিরোধে ওসির ঐক্য উদ্যোগ

মাহাবুব রহমান বিপ্লব. বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে অপসাংবাদিকতা প্রতিরোধ এবং স্থানীয়...

ছুটিতে থাকা ৫৬৫ শ্রমিক জানলেন চাকরি নেই
০৮ আগস্ট ২০২৬

ছুটিতে থাকা ৫৬৫ শ্রমিক জানলেন চাকরি নেই

সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার সাভারের আশুলিয়ায় গণঅভ্যুত্থান দিবসের ছুটির মধ্যে একটি পোশাক কারখানার ৫...

দাগনভূঞায় ঐতিহ্যবাহী ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
০৬ আগস্ট ২০২৬

দাগনভূঞায় ঐতিহ্যবাহী ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

ইমরান হোসেন, ফেনী:  ঐতিহ্যবাহী ৩৬  জুলাই গণঅভ্যুত্থান দিবস ও দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে "জু...

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কটিয়াদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান
০৬ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কটিয়াদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান

"জুলাই চেতনায় গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্য সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘জুলাই গণঅ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, জানালেন জয়সওয়াল

বাংলাদেশের বর্তমান বৈধ ও গঠিত সরকারের বিষয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না নয়াদিল্লি। শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের অবস্থান আগেই স্পষ্ট করা হয়েছে। আমি আবারো সেটিই বলছি। এটি একটি বেসরকারি সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠান ছিল, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।” প্রিয় পাঠক. আপনি কি মনে করেন ভারত সঠিক বলেছে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 7 ঘন্টা আগে