গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

মেনু

বাংলাদেশের ভেতর আছড়ে পড়ল বিএসএফের ড্রোন, হেফাজতে নিলো বিজিবি

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

প্রকাশিত: ০১:০৬ পিএম, ০৬ মে ২০২৬ | আপডেট: ২৩:৪৩ এএম ২০২৬
বাংলাদেশের ভেতর আছড়ে পড়ল বিএসএফের ড্রোন, হেফাজতে নিলো বিজিবি
ছবি

মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্তে পাওয়া গেছে বিএসএফের ড্রোন -ছবি সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ী সীমান্তে বিএসএফের একটি ড্রোন বাংলাদেশের অভ্যন্তরে পড়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরের এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুগলিবাড়ী সীমান্তের জিরোপয়েন্ট এলাকায় মেইন পিলার ৮৪১/৮এস থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের ভেতরে পড়ে ড্রোনটি। ভারতের পশ্চিমবঙ্গের ৯৮ হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা ড্রোন দিয়ে ভিডিও ধারণের সময় এটি যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। ওই সময় সীমান্তসংলগ্ন জমিতে কাজ করা এক ব্যক্তির মাথার ওপর দিয়ে উড়ে যাওয়ার পর ড্রোনটি পাশের একটি ভুট্টাখেতে আছড়ে পড়ে।

পরে ওই ব্যক্তি বিষয়টি স্থানীয় বিজিবিকে জানালে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এদিকে ড্রোনটি উদ্ধারের জন্য বিএসএফ সদস্যরা সীমান্ত এলাকায় টহল জোরদার করলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উদ্ধার হওয়া ড্রোনটি বর্তমানে বিজিবির হেফাজতে আছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।

সৈয়দ ফজলে মুনীম আরো জানান, বিএসএফের ৯৮ হিমালয় ক্যাম্প থেকে বিজিবির সঙ্গে যোগাযোগ করে জানানো হয়েছে, তাদের একটি ড্রোন যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশের ভেতরে পড়ে গেছে এবং সেটি ফেরত চাওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরবর্তী পদক্ষেপ তাদের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।
সানা/আপ্র/৬/৫/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তিন কোটি টাকার ভবন, এক পরীক্ষার্থীও ফেল
১১ আগস্ট ২০২৬

তিন কোটি টাকার ভবন, এক পরীক্ষার্থীও ফেল

যশোরের মণিরামপুরের হেলাঞ্চি কৃষ্ণবাটি বালিকা বিদ্যালয়ে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে চারতল...

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
১১ আগস্ট ২০২৬

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় ওভারটেক করতে গিয়ে বাস ও হাইড্...

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ
১১ আগস্ট ২০২৬

দিনাজপুর বোর্ডে এসএসসির ফলে বড় ধস, পাস ৫৮ শতাংশ

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলে বড় ধরন...

থানায় সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেফতার
১১ আগস্ট ২০২৬

থানায় সিআইডি কর্মকর্তাকে থাপ্পড়, কৃষকদল নেতা গ্রেফতার

মামলার পর দল থেকেও বহিষ্কার, আদালতের মাধ্যমে কারাগারে

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই