গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মেনু

আপিলে আবুল কালামের মামলা উদাহরণ হতে পারে: অ্যাটর্নি জেনারেল

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৩ পিএম, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ০২:০০ এএম ২০২৬
আপিলে আবুল কালামের মামলা উদাহরণ হতে পারে: অ্যাটর্নি জেনারেল
ছবি

অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে নির্ধারিত সময় পেরিয়ে আপিল করলে বিলম্ব মওকুফের বিষয়ে সর্বোচ্চ আদালতে বিচারাধীন আবুল কালাম আজাদের মামলাটি উদাহরণ হতে পারে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নিয়ে আলোচনার মধ্যে তিনি এ মন্তব্য করেন।
বুধবার (১১ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শেখ হাসিনার আপিলের প্রসঙ্গ উঠলে অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল দায়েরের নির্ধারিত সময়ের পরে সুপ্রিম কোর্টে আপিল করতে গেলে তার কী ফল ও পরিণতি হতে পারে, আবুল কালাম আজাদের মামলাটি তার উদাহরণ হতে পারে।

আইনগত মতামত প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্বশীল ব্যক্তিরা আইন পড়ে, জেনে-বুঝেই তাঁদের মতামত দিয়েছেন। “তাদের এই মতামত কিংবা আইনের বিষয়সম্পর্কিত বক্তব্যের বাইরে আমার কোনো ব্যাখ্যা নেই।”

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় ছিল আবুল কালাম আজাদের মামলায়। ২০১৩ সালের ২১ জানুয়ারি রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় নির্ধারিত সময়ে আপিল করতে পারেননি। মুক্তিযুদ্ধকালে হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক, অগ্নিসংযোগ ও লুটপাটসহ আটটি অভিযোগের মধ্যে সাতটি প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে ফেরেন আবুল কালাম আজাদ। সাজা স্থগিত চেয়ে ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তিনি। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ২২ অক্টোবর তাঁর দণ্ডাদেশ স্থগিত করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। তবে আদালতে আত্মসমর্পণ করে আপিল করার শর্ত দেওয়া হয়। সেই শর্ত অনুযায়ী, ২০২৬ সালের ২১ জানুয়ারি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে আপিল করেন তিনি। আপিলের বিলম্ব মওকুফের বিষয়ে আপিল বিভাগ এখনো আদেশ দেননি।

রুহুল কুদ্দুস কাজল বলেন, আবুল কালাম আজাদের মামলায় আপিল বিভাগে দীর্ঘদিন শুনানি হয়েছে। বর্তমানে কেউ কেউ যে আইনি যুক্তি দিচ্ছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির পক্ষ থেকেও ওই মামলায় একই ধরনের যুক্তি উপস্থাপন করা হয়েছিল। তবে সুপ্রিম কোর্ট এখনো তা আমলে নেননি।

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বক্তব্য দিয়েছেন। ভারতের পররাষ্ট্র সচিবও বক্তব্য দিয়েছেন বলে তিনি গণমাধ্যমে দেখেছেন। বিষয়টি আইন ও আন্তরাষ্ট্রীয় সম্পর্কের সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে ধোঁয়াশা বা ভিন্ন ব্যাখ্যার সুযোগ নেই।

শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে কী আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে, এমন প্রশ্নে তিনি বলেন, “তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং বর্তমানে বাংলাদেশে নেই। বাংলাদেশের আইনের মুখোমুখি হতে হলে তাকে আইন মেনেই আসতে হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ক্ষেত্রে আইন খুবই স্পষ্ট।”

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ২১(৩) ধারা অনুযায়ী, ট্রাইব্যুনালের দোষী সাব্যস্ত করা, দণ্ড বা খালাসের আদেশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে আপিল করতে হয়। নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করলে সময়সীমা শেষ হওয়ার পর আর কোনো আপিল গ্রহণযোগ্য হবে না।

শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বরে ভারত থেকে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পেতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আইনজীবীর মাধ্যমে আবেদন করেছেন বলেও সোমবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই অভ্যুত্থান দমনের চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
সানা/আপ্র/১২/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

নভেম্বরের ১১ দিনে ডেঙ্গুতে ৫৯ মৃত্যু, শীর্ষে ঢাকা
১২ নভেম্বর ২০২৬

নভেম্বরের ১১ দিনে ডেঙ্গুতে ৫৯ মৃত্যু, শীর্ষে ঢাকা

দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক অবস্থায় রয়েছে। চলতি নভেম্বরের প্রথম ১১ দিনেই এডিস মশাবাহিত এ রোগে ৫৯ জ...

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না
১১ নভেম্বর ২০২৬

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

পুনরুত্থান ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন
১১ নভেম্বর ২০২৬

হইচই করে নিজেদের পাঠশালার ছাত্রছাত্রী বানাবো কেন

সংসদে মন্ত্রীর বক্তব্যের সময় হইচই করায় সংসদ সদস্যদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যা...

চার দিনে ৬০ ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, রাজধানীজুড়ে পুলিশের কড়া নজরদারি
১১ নভেম্বর ২০২৬

চার দিনে ৬০ ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, রাজধানীজুড়ে পুলিশের কড়া নজরদারি

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চার দিনে ৬০টি ককটেল বিস্ফোরণ ও একাধিক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 36 মিনিট আগে