গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

উপকূলে সুপেয় পানি সংকটে সংলাপ অনুষ্ঠিত

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৭ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:৫৪ এএম ২০২৬
উপকূলে সুপেয় পানি সংকটে সংলাপ অনুষ্ঠিত
ছবি

ছবি আজকের প্রত্যাশা

বটিয়াঘাটা উপজেলার উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে করণীয় নির্ধারণে “পানি সংলাপ” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সংলাপের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স।

দাতা সংস্থা লাইফের সহযোগিতায় এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অংশগ্রহণে আয়োজিত এ সংলাপে সভাপতিত্ব করেন স্টার প্রকল্পের টিম লিডার শারমিন আরা লিনা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রুনা আক্তার সুমি। এ সময় গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসলাম হালদার এবং সুরখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম ফরিদ রানা অঞ্চলভিত্তিক পানি সংকটের বিভিন্ন দিক তুলে ধরেন।

সংলাপে আরো উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মেকানিক খন্দকার রাইসুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, স্টার প্রকল্পের কর্মী এবং সাধারণ মানুষ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের প্রজেক্ট অফিসার সুপ্তি বিশ্বাস।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের পানি সংকট মোকাবিলায় সংশ্লিষ্ট সমস্যাগুলো উপজেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে তুলে ধরে সমাধানের উদ্যোগ নিতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ব্যক্তিগত উদ্যোগে প্রতিটি পরিবার বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাংক স্থাপন করতে পারে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সানা/আপ্র/২৮/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কর্মস্থলে শেষবার সাংবাদিক পুলক চ্যাটার্জি, চোখের জলে বিদায়
১৩ সেপ্টেম্বর ২০২৬

কর্মস্থলে শেষবার সাংবাদিক পুলক চ্যাটার্জি, চোখের জলে বিদায়

একসময় যে কণ্ঠে সরব থাকত সংবাদকক্ষ, সহকর্মীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় মুখর থাকতো বরিশাল প্রেস ক্লাব-স...

খুলনায় থানার কাছেই যুবককে গুলি করে হত্যা
১৩ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় থানার কাছেই যুবককে গুলি করে হত্যা

খুলনা মহানগরীর দৌলতপুরে জলিল মুন্সি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২...

মির্জাপুরে মাদ্রাসায় শিশু নিপীড়নের অভিযোগ, শিক্ষক-প্রিন্সিপাল আটক
১২ সেপ্টেম্বর ২০২৬

মির্জাপুরে মাদ্রাসায় শিশু নিপীড়নের অভিযোগ, শিক্ষক-প্রিন্সিপাল আটক

মো. আকরাম হোসেন: টাঙ্গাইলের মির্জাপুরে একটি মাদ্রাসার নাজেরা বিভাগের এক শিশু শিক্ষার্থীকে দীর্ঘদিন ধ...

জ্বালানি সংকটের কথা বললেই স্বৈরাচার ফেরার হুমকি: শফিকুর রহমান
১২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকটের কথা বললেই স্বৈরাচার ফেরার হুমকি: শফিকুর রহমান

জ্বালানি সংকট নিয়ে কথা বললেই সরকার স্বৈরাচার ফিরে আসবে বলে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে