গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাইকগাছায় জাল সার্টিফিকেটে গ্রাম পুলিশে সাজা

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

এসএম ফরিদ রানা, খুলনা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩১ পিএম, ২৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৫৮ এএম ২০২৬
পাইকগাছায় জাল সার্টিফিকেটে গ্রাম পুলিশে সাজা
ছবি

পাইকগাছায় জাল সার্টিফিকেটে গ্রাম পুলিশে সাজা

খুলনার পাইকগাছা উপজেলায় জাল সার্টিফিকেট ব্যবহার করে গ্রাম পুলিশ পদে চাকরি নেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিমল বিশ্বাসকে ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

গত রোববার (২৬ এপ্রিল ২০২৬) খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি বিমল বিশ্বাস আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, পাইকগাছা উপজেলার হিতামপুর এলাকার যতিন্দ্র নাথের ছেলে বিমল বিশ্বাস জাল জন্মসনদ ও স্কুল সার্টিফিকেট ব্যবহার করে ১৯৯৮ সালের ১ নভেম্বর গ্রাম পুলিশ পদে চাকরি গ্রহণ করেন। পরে সরকারি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে জন্মতারিখ পরিবর্তন করে জাল নথিপত্র তৈরি করেন এবং সেই ভিত্তিতে জাতীয় পরিচয়পত্রও সংশোধন করেন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, জাল নথি ব্যবহার করে চাকরিতে থেকে তিনি সরকারের ৫ লাখ ৪১ হাজার ৫৫০ টাকা আত্মসাৎ করেন।

২০১৮ সালে এ বিষয়ে মামলা দায়ের করা হয়। পরে দুর্নীতি দমন কমিশনের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ২০২১ সালের ৩১ মার্চ চার্জশিট দাখিল করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।
সানা/আপ্র/২৭/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
১১ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাট অঞ্চলের সব...

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই
১১ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানী...

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডু...

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা
১১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা

পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন-কে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে