গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

যশোরবাসীর মেডিকেল কলেজ হাসপাতালের স্বপ্ন পূরণের পথে

জেলা প্রতিনিধি, যশোর

জেলা প্রতিনিধি, যশোর

প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৯:৪৭ এএম ২০২৬
যশোরবাসীর মেডিকেল কলেজ হাসপাতালের স্বপ্ন পূরণের পথে
ছবি

ছবি সংগৃহীত

প্রতিষ্ঠার দেড় দশক পেরিয়ে গেলেও নিজস্ব হাসপাতাল না থাকায় নানা ভোগান্তিতে পড়েছে যশোর মেডিকেল কলেজের (যমেক) শিক্ষার্থীরা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৭ এপ্রিল ৫০০ শয্যার হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বর্তমানে কলেজ ক্যাম্পাসে হাসপাতাল না থাকায় শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস ও ইন্টার্নশিপের জন্য প্রায় ৫ কিলোমিটার দূরের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যেতে হয়। এতে শিক্ষার্থীদের যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি যশোরসহ আশপাশের জেলার মানুষ উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

২০০৬ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার যশোরে মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দেয় এবং শহরের দক্ষিণে হরিণার বিলে ৭৫ বিঘা জমি অধিগ্রহণ করা হয়। তবে পরবর্তী সময়ে হাসপাতাল নির্মাণকাজ স্থবির হয়ে পড়ে। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে ২০১০-১১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি শুরু করে এবং অস্থায়ীভাবে জেনারেল হাসপাতাল ভবনে কলেজের কার্যক্রম চালু হয়। ২০১৬ সালে নিজস্ব ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু হলেও হাসপাতাল নির্মাণ আর এগোয়নি।

দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর ২০২৩ সালের ২৯ আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫০০ শয্যার হাসপাতাল প্রকল্প অনুমোদন পায়। ২০২৫ সালের জুনে ঠিকাদার নিয়োগের মাধ্যমে প্রকল্পে গতি আসে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নির্মাণকাজে নতুন করে তৎপরতা শুরু হয়েছে।

শিক্ষার্থীরা জানান, তৃতীয় বর্ষ থেকে ক্লিনিক্যাল ক্লাস শুরু হওয়ায় নিয়মিত হাসপাতালে যাতায়াত করতে হয়। বিশেষ করে শেষ বর্ষে সন্ধ্যাকালীন ক্লাস থাকায় যাতায়াত আরো কষ্টকর হয়ে ওঠে।

তাদের মতে, কলেজের সঙ্গে হাসপাতাল স্থাপিত হলে শিক্ষার মান বাড়ার পাশাপাশি যশোর, ঝিনাইদহ, মাগুরা ও নড়াইলসহ প্রায় ৮০ লাখ মানুষ উন্নত চিকিৎসাসেবা পাবে।

গণপূর্ত অধিদপ্তর যশোরের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, ৬৭৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর আওতায় ১০ তলা বিশিষ্ট ৫০০ শয্যার হাসপাতাল ভবন, শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের জন্য পৃথক হোস্টেল, নার্সিং কলেজ ও হোস্টেল, স্টাফ নার্স ডরমেটরি, চিকিৎসক ও কর্মচারীদের আবাসন, ৫০০ আসনের মিলনায়তন, মসজিদ এবং বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণ করা হবে। ২০২৮ সালের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্ততি নেওয়া হচ্ছে। যশোর মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্বপ্ন ছিল। সেই অপূর্ণ স্বপ্ন প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে পূরণ হতে যাচ্ছে। এতে যশোরবাসী উচ্ছ্বসিত।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে যশোরবাসীর পক্ষ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হবে। আশাকরি পর্যায়ক্রমে সেই দাবি বাস্তবায়ন হবে।

এসি/আপ্র/২৬/০৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কর্মস্থলে শেষবার সাংবাদিক পুলক চ্যাটার্জি, চোখের জলে বিদায়
১৩ সেপ্টেম্বর ২০২৬

কর্মস্থলে শেষবার সাংবাদিক পুলক চ্যাটার্জি, চোখের জলে বিদায়

একসময় যে কণ্ঠে সরব থাকত সংবাদকক্ষ, সহকর্মীদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় মুখর থাকতো বরিশাল প্রেস ক্লাব-স...

খুলনায় থানার কাছেই যুবককে গুলি করে হত্যা
১৩ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় থানার কাছেই যুবককে গুলি করে হত্যা

খুলনা মহানগরীর দৌলতপুরে জলিল মুন্সি (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২...

মির্জাপুরে মাদ্রাসায় শিশু নিপীড়নের অভিযোগ, শিক্ষক-প্রিন্সিপাল আটক
১২ সেপ্টেম্বর ২০২৬

মির্জাপুরে মাদ্রাসায় শিশু নিপীড়নের অভিযোগ, শিক্ষক-প্রিন্সিপাল আটক

মো. আকরাম হোসেন: টাঙ্গাইলের মির্জাপুরে একটি মাদ্রাসার নাজেরা বিভাগের এক শিশু শিক্ষার্থীকে দীর্ঘদিন ধ...

জ্বালানি সংকটের কথা বললেই স্বৈরাচার ফেরার হুমকি: শফিকুর রহমান
১২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকটের কথা বললেই স্বৈরাচার ফেরার হুমকি: শফিকুর রহমান

জ্বালানি সংকট নিয়ে কথা বললেই সরকার স্বৈরাচার ফিরে আসবে বলে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে