গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মেনু

নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত

জেলা প্রতিনিধি, খুলনা

জেলা প্রতিনিধি, খুলনা

প্রকাশিত: ১৬:২৮ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৭:৩৬ এএম ২০২৬
নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্য নিহত
ছবি

ছবি সংগৃহীত

কর্তব্যরত অবস্থায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ খুলনা রেলওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। 

শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।

মৃত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (২৭)। 

তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। পুলিশ বলছে, নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন।

মৃত্যুর বিষয়টি খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘সম্রাট বিশ্বাস আজ ভোরে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালন করছিলেন। 

আনুমানিক ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি।’

 

ডিসি/আপ্র/১৮/০৪/২০২৬

সংশ্লিষ্ট খবর

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু
১৮ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুর...

খুলনায় কর্তব্যরত পুলিশ সদস্যের গুলিতে মৃত্যু
১৮ এপ্রিল ২০২৬

খুলনায় কর্তব্যরত পুলিশ সদস্যের গুলিতে মৃত্যু

খুলনায় কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে রেলওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে...

জ্বালানি সংকটে যমুনার জেলেদের আয়ে ভাটা
১৭ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকটে যমুনার জেলেদের আয়ে ভাটা

জ্বালানি তেলের তীব্র সংকটে সিরাজগঞ্জের যমুনা নদী ও আশপাশের চরাঞ্চলের হাজারো জেলের জীবিকা মারাত্মকভাব...

শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
১৭ এপ্রিল ২০২৬

শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

মাহবুবুল হক খান ও কামরুল হাসান, দিনাজপুর: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই