গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩৭ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৪:৫৪ এএম ২০২৬
শিক্ষার্থীরাই গড়বে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

মাহবুবুল হক খান ও কামরুল হাসান, দিনাজপুর: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তাঁর মতে, শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে এবং মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করা গেলে জনসংখ্যা আর সমস্যা থাকবে না, বরং তা সম্পদে পরিণত হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। গবেষণা কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, উন্নয়ন বরাদ্দ বিশ্ববিদ্যালয়ের ফলাফল ও অগ্রগতির ভিত্তিতে নির্ধারিত হবে।

তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জনগণের টাকায় শিক্ষা গ্রহণ করছে। প্রতি শিক্ষার্থীর পেছনে বছরে প্রায় আট লাখ টাকা ব্যয় হয়। তাই শিক্ষার্থীদের জনগণের প্রতি দায়বদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, বিভিন্ন আসনের সংসদ সদস্য এবং দিনাজপুর জেলা পরিষদের প্রশাসকসহ অনেকে। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্ল্যা।

অন্যান্য বক্তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের দুইজন অধ্যাপক।
সানা/আপ্র/১৭/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল
০৫ সেপ্টেম্বর ২০২৬

মিটার বসানোর আগেই গ্রাহকের নামে বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে নতুন বিদ্যুৎ মিটার স্থাপনের আগেই গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল পাঠানোর ঘটনা ঘটেছ...

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
০৫ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরে সিএনজি-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায়‌ গু...

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার
০৫ সেপ্টেম্বর ২০২৬

ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের মরদেহ উদ্...

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা
০৫ সেপ্টেম্বর ২০২৬

দুই কিলোমিটারজুড়ে লাউয়ের মাচা, বাড়ছে কৃষকের আশা

বন্যানিয়ন্ত্রণ বাঁধের ঢালজুড়ে দিগন্ত বিস্তৃত মাচা। সেই মাচায় ঝুলছে সারি সারি লাউ। প্রায় দুই কিলোমিটা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে