গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

মেনু

তিন জেলায় বজ্রাঘাতে চার কৃষকের মৃত্যু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৭ পিএম, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ০০:৪৮ এএম ২০২৬
তিন জেলায় বজ্রাঘাতে চার কৃষকের মৃত্যু
ছবি

শৈলকুপার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে বজ্রাঘাতে সমীর বিশ্বাস (৪০) ও অপু বিশ্বাস (২২) নামের দুই কৃষকের মৃত্যুতে স্বজনদের আহাজারি -ছবি সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপা, নওগাঁর পত্নীতলা ও মাগুরার শ্রীপুর উপজেলায় বজ্রাঘাতে চার কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ছয় জন আহত হয়েছেন। গতকাল শনিবার (২৮ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

ঝিনাইদহ প্রতিনিধি জানান, শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামে বজ্রাঘাতে সমীর বিশ্বাস (৪০) ও অপু বিশ্বাস (২২) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার জন কৃষক। শনিবার দুপুর ১২টার দিকে খড়িবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ ঘটনা ঘটে। মৃত সমীর ওই গ্রামের সুশীল বিশ্বাস ও অপু ওই এলাকার প্রকাশ বিশ্বাসের ছেলে।

স্থানীয় লোকজন জানান, সমীর বিশ্বাস তার বাবার সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। একই সময়ে পাশের ক্ষেতে কাজ করছিলেন অপু বিশ্বাসসহ কয়েকজন। হঠাৎ বজ্রাঘাত হলে তারা গুরুতর আহত হন। উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সমীর বিশ্বাস ও অপু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে দুই জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এহেতাম শহীদ বলেন, ‘দুপুরে আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে সমীর ও অপু মারা যান।’ শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির বলেন, ‘এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।’

নওগাঁ প্রতিনিধি জানান, পত্নীতলায় বজ্রাঘাতে আশরাফ আলী (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার জন কৃষক আহত হয়েছেন। সকালে মাঠে কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়। নিহত আশরাফ উপজেলার ১১ নম্বর শিহাড়া ইউনিয়নের শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে আশরাফসহ একই গ্রামের আরও পাঁচ জন কৃষক গম কাটতে যান। এ সময় বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণ পর হঠাৎ বজ্রাঘাত হলে তারা আহত হন। পরে তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আশরাফের মৃত্যু হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘মাঠে গম কাটতে গিয়ে বজ্রাঘাতে কৃষক আশরাফের মৃত্যু হয়েছে। আহত চার জন সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
মাগুরা প্রতিনিধি জানান, শ্রীপুর উপজেলার ইছাপুরে বজ্রাঘাতে সুরুজ মিয়া (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে ইছাপুরের মাঠে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহিন মিয়া জানান, সকালে ওই কৃষক মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রাঘাতে আহত হন। অন্য কৃষকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
সানা/আপ্র/২৮/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফেনসিডিলের বিকল্প ‘ফেয়ারডিল’ ঢুকছে সীমান্ত পথে
২০ আগস্ট ২০২৬

ফেনসিডিলের বিকল্প ‘ফেয়ারডিল’ ঢুকছে সীমান্ত পথে

একেএম ফজলুল হক: ফেনসিডিলের বিকল্প হিসেবে ভারত থেকে কোডিনযুক্ত ‘ফেয়ারডিল’ নামের কাশির সিরাপ চোরাইপথে...

ছাড়পত্র নবায়ন ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা
১৯ আগস্ট ২০২৬

ছাড়পত্র নবায়ন ছাড়াই জাহাজ কাটায় ফেরদৌস স্টিলকে ৫ লাখ টাকা জরিমানা

বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় আলোচিত সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজকে প...

তিন দিনের ছুটি নিয়ে সাড়ে তিন বছর যুক্তরাষ্ট্রে প্রধান শিক্ষক
১৯ আগস্ট ২০২৬

তিন দিনের ছুটি নিয়ে সাড়ে তিন বছর যুক্তরাষ্ট্রে প্রধান শিক্ষক

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: তিন দিনের ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন লক্ষ্মীপুরের রায়পুর সরকারি মার...

স্বামীর মৃত্যু, ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
১৯ আগস্ট ২০২৬

স্বামীর মৃত্যু, ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন মুন্সীগঞ্জ কারাগার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে