গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:২৯ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৬:১৪ এএম ২০২৬
নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীর ব্যক্তিগত সিদ্ধান্ত: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি

ছবি সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কে নির্বাচন করবে আর কে করবে না— কোনো প্রার্থী কেন নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বলার মতো কিছু নেই।


নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা প্রসঙ্গে বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা জানি, এটা উনার ব্যক্তিগত কারণ। কে নির্বাচন করবে, কে করবে না, কেন করবে না— এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার। এ নিয়ে আমাদের বলার কিছু নেই।


তিনি আরো বলেন, নিরাপত্তা একটি বড় বিষয়। এখানে সবাই আসছে। যারা আসছেন, তারাও বলতে পারতেন যে নিরাপত্তা সংকট আছে বলে তারা আসবেন না। এটার ক্ষেত্রেও বলা যায়, এটি ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি কেন নির্বাচন করবেন না, সেটি সাংবাদিকরা অনুসন্ধান করলে বেরিয়ে আসবে।


এর আগে এদিন বিকেএমইএ (বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন)- এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪-এর কাছে ছয়টি পুলিশ ভ্যান হস্তান্তর করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।


নিরাপত্তা শঙ্কায় ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি আমার জানা নেই। আপনাদের কাছ থেকেই শুনেছি।


এ সময় গুলিবিদ্ধ হয়ে বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদি চিকিৎসাধীন আছেন। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি একজন জুলাই যোদ্ধা। দেশের জন্য উনার ব্যাপক অবদান রয়েছে।


অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, বিশেষ করে নিটওয়্যার খাত জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এই খাতের টেকসই উন্নয়নের জন্য নিরাপদ শিল্পাঞ্চল, স্থিতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনের সঙ্গে শিল্প মালিকদের সহযোগিতা অত্যন্ত জরুরি।


তিনি বলেন, বিকেএমইএ পুলিশ ভ্যান উপহার দিয়ে সেই সহযোগিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি বিশ্বাস করি, এ ধরনের অংশীদারিত্ব দেশকে আরো এগিয়ে নিতে সহায়ক হবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী। বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেমের সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, শিল্প পুলিশ-৪-এর প্রধান মো. আসাদুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, বিকেএমইএ’র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেলসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও শিল্পখাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


এসি/আপ্র/১৭/১২/২০২৫

সংশ্লিষ্ট খবর

লক্ষ্মীপুরে ছয় বালুর গদিতে হামলা-লুটপাট, ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ
২৬ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে ছয় বালুর গদিতে হামলা-লুটপাট, ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ

লক্ষ্মীপুরের সদর উপজেলার মৌজুচৌধুরীর হাটে আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মালিকানাধীন ছয়টি বালুর ব্যবসাপ্রতিষ্ঠ...

পাকুন্দিয়ায় ১২ কোটি ৫৪ লাখ টাকায় সাড়ে ৭ কিলোমিটার সড়ক সংস্কার শুরু
২৬ অক্টোবর ২০২৬

পাকুন্দিয়ায় ১২ কোটি ৫৪ লাখ টাকায় সাড়ে ৭ কিলোমিটার সড়ক সংস্কার শুরু

মো. রেজুয়ানুল হক, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে পাকুন্দি...

টঙ্গীতে মূকাভিনয় শিল্পী দেওয়ান মামুনকে নিয়ে ‘ভাব, আবেগ’ শীর্ষক আড্ডা
২৬ অক্টোবর ২০২৬

টঙ্গীতে মূকাভিনয় শিল্পী দেওয়ান মামুনকে নিয়ে ‘ভাব, আবেগ’ শীর্ষক আড্ডা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে মূকাভিনয় শিল্পের চর্চা, বিকাশ ও সাংস্কৃতিক অঙ্গনে এর গু...

টাঙ্গাইলে রাজস্ব ও সরকারি সম্পত্তি সুরক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ
২৬ অক্টোবর ২০২৬

টাঙ্গাইলে রাজস্ব ও সরকারি সম্পত্তি সুরক্ষায় সমন্বিত উদ্যোগের তাগিদ

মো. আকরাম হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলে রাজস্ব আদায় বৃদ্ধি, ভূমি ব্যবস্থাপনার উন্নয়ন এবং সরকারি সম্পত্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে