গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাবনায় দাদিকে হত্যার পর নাতনিকে ‘ধর্ষণ’

জেলা প্রতিনিধি, পাবনা

জেলা প্রতিনিধি, পাবনা

প্রকাশিত: ১১:৫৬ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৩:১৩ এএম ২০২৬
পাবনায় দাদিকে হত্যার পর নাতনিকে ‘ধর্ষণ’
ছবি

ছবি সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদিকে হত্যা করে বাড়ি থেকে নাতনিকে অপহরণের পর ধর্ষণের ঘটনা ঘটেছে। পরে নাতনির বিবস্ত্র লাশ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গভীর রাতে কোনো একসময় উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ভবানীপুর উত্তরপাড়া গ্রামের নজিমুদ্দিনের স্ত্রী সুফিয়া খাতুন (৬৫) ও তার নাতনি জামিলা আক্তার (১৫)।

নাতনিতে ধর্ষণের পর হত্যা করা হতে পারে প্রাথমিকভাবে ধারণা পুলিশ ও স্থানীয়দের।

পারিবারিক সূত্র জানায়, মধ্যরাতে হঠাৎ কান্নাকাটির আওয়াজ শুনে রাস্তায় বের হন স্থানীয়রা। পরে কান্নার আওয়াজ থেমে গেলে বাড়িতে চলে যান তারা। সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

একপর্যায়ে নাতনি জামিলাকে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে সরিষাক্ষেতে বিবস্ত্র অবস্থায় লাশ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে বলে ধারণা করছে স্বজন ও এলাকাবাসী।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান জানান, খবর পেয়ে সকালে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কারা, কী কারণে তাদের হত্যা করল, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এসি/আপ্র/২৮/২/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ওসিকে হুমকি, পুলিশের ওপর হামলা করা ১৯ মামলার আসামি ‘বিহারি বগা’ অধরা
১৫ সেপ্টেম্বর ২০২৬

ওসিকে হুমকি, পুলিশের ওপর হামলা করা ১৯ মামলার আসামি ‘বিহারি বগা’ অধরা

ওয়াকিল হোসেন বগা (৪২)। চট্টগ্রাম নগরীতে ‘বিহারি বগা’ নামে পরিচিত। খুলশী থানার পাহাড়তলী ওয়ার্ডের ওয়্য...

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে দুই লাখ টাকা পুরস্কার
১৫ সেপ্টেম্বর ২০২৬

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে দুই লাখ টাকা পুরস্কার

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে র‌্যাব। এসব...

বিরলে অভিযানে ১৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ১ লাখ ২ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬

বিরলে অভিযানে ১৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ১ লাখ ২ হাজার

দিনাজপুরের বিরলে অবৈধভাবে সার মজুদের অভিযোগে দিনব্যাপী অভিযান চালিয়ে ১ হাজার ৩৯১ বস্তা সার জব্দ করেছ...

রামপালে বিএনপি নেতাকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ
১৫ সেপ্টেম্বর ২০২৬

রামপালে বিএনপি নেতাকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল খানকে হত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই