গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

নির্বাচনি সভায় মির্জা ফখরুল

জামায়াতকে ভোট দিলে ‘ঈমান নষ্ট’ হয়ে যাবে!

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২১:০৫ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০০:৪৫ এএম ২০২৬
জামায়াতকে ভোট দিলে ‘ঈমান নষ্ট’ হয়ে যাবে!
ছবি

সোমবার ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় নির্বাচনি সভায় বক্তব্য দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর -ছবি সংগৃহীত

জামায়াতে ইসলামীকে ভোট দিলে ‘ঈমান নষ্ট’ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, জামায়াত ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। তাদেরকে ভোট দিলে আমরা তো আমাদের ঈমানকে নষ্ট করে ফেলব।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় নির্বাচনি সভায় একথা বলেন তিনি।

জামায়াতের কথায় বিভ্রান্ত না হয়ে ভোটরদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশের উন্নয়নের জন্য, আমাদের একাত্তরের স্বাধীনতাকে ধারণ করার জন্য, চব্বিশের জুলাই অভ্যুত্থানকে ধারণ করার জন্য আসুন আমরা ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়ন করি। দেশে শান্তিতে নিয়ে আসি এবং শান্তির বাংলাদেশ গড়ি।


বিএনপি মহাসচিব বলেন, জামায়াত বলতে শুরু করেছে- দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি ‘বেহেশতে যাওয়া যাবে’! নাউজুবিল্লাহ বলতে হয় তাই না? এটা কি ঠিক, একটা মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায়?


সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় এক অনুষ্ঠানে মুসলমানদের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘জায়েজ হবে না’ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী। 

হেফাজত আমিরের বক্তব্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “হেফাজতে ইসলামের আমির সাহেব জামায়াতের এসব কথার ওপরে বলেছেন, জামায়াতে ইসলামকে ভোট দেওয়া না জায়েজ। আর জামায়াতের সঙ্গে ছিল চরমোনাই পীর সাহেব, উনি বলেছেন, ‘জামায়াতে ইসলামী পৃথিবীর মধ্যে সবচেয়ে মিথ্যাবাদী’।


কৃষকের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মির্জা ফখরুল বলেন, আমার ঠাকুরগাঁও এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে- কৃষি ছাড়া আয়ের আর কোনো উৎস নেই। এই কৃষিটা যাতে কৃষকেরা ঠিকমতো করতে পারেন, সেজন্য আমরা সার ও পানির ব্যবস্থা করব।


ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হলে সবার আগে আমি মা-বোনদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করব। আমি আমার সনাতনী ভাই-বোনদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এলাকায় নতুন নতুন কলকারখানা করা হবে। এ ছাড়াও বেকার সমস্যা দূর করা হবে। 

এ সময় বিএনপির ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

ডিসি/আপ্র/০৯/০২/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া
১৪ অক্টোবর ২০২৬

আলতাফ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোবিন্দগঞ্জে স্মরণসভা ও দোয়া

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভ...

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ
১৪ অক্টোবর ২০২৬

মেহেরপুরে পিআইডির সেমিনারে মূলধারার সাংবাদিকদের বাদ দেওয়ার অভিযোগ

এস এ খান শিল্টু: মেহেরপুরে মূলধারার গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের বাদ দিয়ে কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধ...

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
১৪ অক্টোবর ২০২৬

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থার ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

বাগেরহাটে জাতীয় ইমাম ও খতিব সংস্থা বাংলাদেশের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩...

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা
১৪ অক্টোবর ২০২৬

ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবককে দফায় দফায় পিটিয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে