গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাইকগাছায় বিএনপির শেষ নির্বাচনী জনসভা

স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান ড. রিপনের

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:২২ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:০৬ এএম ২০২৬
স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান ড. রিপনের
ছবি

রোববার বিকেলে পাইকগাছায় খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন -ছবি আজকের প্রত্যাশা

স্নেহেন্দু বিকাশ, পাইকগাছা প্রতিনিধি: বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন স্বাধীনতা ও গণতন্ত্রকে সংহত করবে। এ জন্য মুক্তিযুদ্ধের রাজনৈতিক শক্তিকে রাষ্ট্রক্ষমতায় বসানোর কোনো বিকল্প নেই।

তিনি গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পাইকগাছায় খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুল হাসান বাপ্পীর পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে ড. রিপন বলেন, যদি এ নির্বাচনে কোনো ধর্মান্ধ গোষ্ঠী ক্ষমতায় আসে, তাহলে হামাসের মতো বিদেশি শক্তির চক্রান্তে বাংলাদেশ ধ্বংস হয়ে যেতে পারে। তিনি বলেন, দেশের স্বার্থে সবাইকে আগে বাংলাদেশ নিয়ে ভাবতে হবে। এ সময় তিনি ধানের শীষে ভোট দিয়ে দলের চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান।

ড. রিপন আরো বলেন, গত ১৫ বছরে স্বৈরাচারী শাসনামলে দেশে কোনো ভালো বা সুষ্ঠু নির্বাচন হয়নি। আন্দোলন, সংগ্রাম, আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে এ দেশের মানুষ স্বৈরাচারকে বিতাড়িত করেছে।

মুক্তিযুদ্ধের বাংলাদেশে হিন্দু-মুসলমান বিভাজনের প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, সবাই ভ্যাট-ট্যাক্স দিয়ে এ দেশে বসবাস করে। বিএনপি ক্ষমতায় এলে সকল নাগরিক সমান সুযোগ-সুবিধা ভোগ করবে-এ নিশ্চয়তা আমরা দেবো।

পৌর সদরের সরকারি হাইস্কুলের ফুটবল মাঠে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন খুলনা-৬ আসনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী মনিরুল হাসান বাপ্পী।

উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামিম কবির, উপজেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, পৌর কমিটির সভাপতি আসলাম পারভেজ ও সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক আবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মান্নান মিস্ত্রী, শ্রমিক নেতা সরদার ফারুক আহমেদসহ অনেকে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইস্কান্দার মির্জা, তৌহিদুজ্জামান মুকুল, শাহাদাত হোসেন ডাবলু, শামসুল আলম পিন্টু, শেখ ইমদাদুল ইসলাম, অ্যাডভোকেট আ. সাত্তার, সজ্জাদ আহমেদ মানিক, বেনজির আহমেদ লাল, তুষার কান্তি মণ্ডল, মোস্তফা মোড়ল, লক্ষ্মীরানী গোলদার, বাসন্তী রানী, অ্যাডভোকেট সাবরিনা আক্তারসহ ইউনিয়ন ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সানা/আপ/৯/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
১১ সেপ্টেম্বর ২০২৬

বাগেরহাটে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

বাংলাদেশ কৃষি ব্যাংকের ২০২৬-২৭ অর্থবছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাগেরহাট অঞ্চলের সব...

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই
১১ সেপ্টেম্বর ২০২৬

নিষিদ্ধ আ.লীগের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানী...

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর
১১ সেপ্টেম্বর ২০২৬

পাবনায় মাঠের পানিতে ডুবে প্রাণ গেল তিন শিশুর

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডু...

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা
১১ সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনায় মতবিনিময় সভা

পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি ও সাংবাদিকদের অধিকার সুরক্ষায় খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন-কে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে