গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঝিনাইদহ-২ ধানের শীষের প্রার্থীর শোডাউন

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

প্রকাশিত: ২২:১৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০০:২৯ এএম ২০২৬
ঝিনাইদহ-২ ধানের শীষের প্রার্থীর শোডাউন
ছবি

জেলা মানচিত্র

ঝিনাইদহ-২ সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আব্দুল মজিদের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও ইজিবাইক শোডাউন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা শ্রমিকদলের আয়োজনে অনুষ্ঠিত এই শোডাউনে প্রায় দুই হাজার ইজিবাইক অংশগ্রহণ করে। শনিবার দুপুরে ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শোডাউন শুরু হয়। এরপর ইজিবাইকের দীর্ঘ বহরটি শহরের পায়রাচত্বর, পোস্ট অফিস মোড়, আরাপপুর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, হামদহসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শোডাউনটি সদর উপজেলার একাধিক ইউনিয়ন ঘুরে ঘুরে প্রচারণা চালায়। ইজিবাইকের সারিবদ্ধ বহর ও স্লোগানে মুখরিত পরিবেশ শহরে এক উৎসবমুখর নির্বাচনী আবহ সৃষ্টি করে। শোডাউনে অংশ নেওয়া প্রতিটি ইজিবাইকে ধানের শীষ প্রতীক সংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগানো ছিল। অংশগ্রহণকারীরা ‘ধানের শীষে ভোট দিন’, ‘এডভোকেট আব্দুল মজিদ জনতার নেতা’, ‘ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করো’ এমন নানা স্লোগান দিতে থাকেন। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া লক্ষ্য করা যায়। জেলা শ্রমিকদলের নেতারা বলেন, শ্রমজীবী মানুষের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ প্রমাণ করে ধানের শীষের প্রতি জনগণের আস্থা ও সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা আরও বলেন, এডভোকেট আব্দুল মজিদ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব প্রার্থী হিসেবে মানুষের পাশে আছেন। আসন্ন নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এ ধরনের গণসংযোগ ও প্রচারণা কার্যক্রম অব্যাহত থাকবে। শোডাউনে জেলা শ্রমিকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও ইজিবাইক চালক, শ্রমজীবী মানুষ ও বিপুল সংখ্যক ভোটার অংশগ্রহণ করেন। 
সানা/আপ্র/৭/২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন
০৬ সেপ্টেম্বর ২০২৬

মেরিন একাডেমি তরুণদের দেখাচ্ছে সমুদ্রজয়ের নতুন স্বপ্ন

এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: সমুদ্রপথে বিশ্বের বিভিন্ন দেশে পেশাগত জীবনের সুযোগ তৈরি করে দিচ্...

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ
০৬ সেপ্টেম্বর ২০২৬

চুরির প্রতিবাদ করায় জুলাই যোদ্ধাকে মারধরের অভিযোগ

সাজ্জাদ হোসেন, আশুলিয়া প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় চুরির প্রতিবাদ করায় এক জুলাই যোদ্ধাকে মারধরের অভি...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি
০৬ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি

এস এ খান শিল্টু: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূ...

খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ
০৬ সেপ্টেম্বর ২০২৬

খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ

সুজাউদ্দৌলা সুজন: জামালপুরের খাদ্য কর্মকর্তা ইশরাত আহমেদ পাপেলের বিরুদ্ধে প্রকাশিত ‘পরকীয়া কেলেঙ্কার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে