গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নৌকার মনোনয়ন কেনা নায়িকা এবার ধানের শীষের প্রচারণায়!

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ২১:২১ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৭:৩৫ এএম ২০২৬
নৌকার মনোনয়ন কেনা নায়িকা এবার ধানের শীষের প্রচারণায়!
ছবি

ছবি সংগৃহীত

নির্বাচনের বাকি আর মাত্র তিনদিন। শেষ মুহূর্তে জোর প্রচারণা চালাচ্ছে প্রার্থীরা। এসব প্রচারণায় শোবিজের কিছু কিছু তারকাদেরও দেখা যাচ্ছে। বিশেষ করে বিএনপি’র নির্বাচনী প্রচারণায় বিভিন্ন আসনে দেখা যাচ্ছে কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খান, নায়িকা শিমলাদের।

 তবে তাদের মধ্যে নায়িকা শিমলাকে ধানের শীষের নির্বাচনী প্রচারণায় দেখে অবাক হয়েছেন অনেকেই। কারণ, ২০২৪ এর জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে ঝিনাইদহ-১ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন নায়িকা শিমলা। 

‘ম্যাডাম ফুলি’-খ্যাত এই নায়িকা নিজে গিয়ে সেবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার মনোনয়ন সংগ্রহ করেছিলেন। তবে শেষ পর্যন্ত মনোনয়ন পাননি। 

 

মনোনয়ন কেনার পর শিমলা একাধিক গণমাধ্যমে নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান উল্লেখ করে বলেছিলেন, ‘যদিও জানি কথাটা হাস্যকর হবে, কথাটা সত্যি।

 

 তারপরেও বলি, স্বপ্নে তো আমরা অনেককিছুই দেখি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার অনেকবারই দেখা হয়েছে। কিছুদিন আগের কথা আমি স্বপ্নে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি, তিনি আমাকে কিছু একটা দিচ্ছেন। আমার মনে হয় সেই স্বপ্নটাই বাস্তব হতে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন।’ 


অথচ সেই শিমলা এবার ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন। একাধিক অনলাইনে পোর্টালে নিউজ ও সোশ্যাল হ্যান্ডেলে দেখা যাচ্ছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান, অভিনেতা শাহেদ শরীফদের সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট চাইছেন শিমলা।  

ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিল্পীরা। এসময় শিমলা বলেন, ‘আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন।’ 

হঠাৎ কেন শিমলা ভোল পাল্টালেন জানতে তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। অভিনেত্রী সিমলা অনেকদিন ধরেই অন্তরালে। চলচ্চিত্র অঙ্গনে তার বিচরণ একেবারেই কম, তবে ২০২৩ সালের নভেম্বর নাগাদ আওয়ামী লীগ থেকে মনোনয়ন নেওয়ার জন্য তিনি সামনে এসেছিলেন। 

 

মাঝে আবার বিরতি নিয়ে এখন আবার প্রতীক বদলিয়ে মাঠে নেমেছেন এই নায়িকা।

 

ডিসি/আপ্র/০৯/০২/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল
০৫ সেপ্টেম্বর ২০২৬

বলিউডের কাস্টিং কাউচ নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল

বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে বিতর্ক বহু পুরনো। কাজের সুযোগ পেতে নারীদের নানা ধরনের অস্বস্তিকর পরিস্থিত...

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
০৫ সেপ্টেম্বর ২০২৬

শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা

‘শিল্পীদের রাজনৈতিক প্রশ্ন করে লাভ নেই’—এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী শ্বেতা ত্রিপাঠী। তার মতে,...

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
০৫ সেপ্টেম্বর ২০২৬

‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ

বলিউডের দুই সিনেমা ‘পেড্ডি’ ও ‘টক্সিক’-এ নারীদের উপস্থাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক চলছে। এ...

কারিনা যে আক্ষেপে ভোগেন
০৫ সেপ্টেম্বর ২০২৬

কারিনা যে আক্ষেপে ভোগেন

বলিউডের প্রভাবশালী কাপুর পরিবারের মেয়ে কারিনা কাপুরের সিনেমায় যাত্রা কিশোরী বয়সে। তবে জীবনের একটি বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর বিল জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রিয় পাঠক, আপনি মনে করেন র‌্যাব বিলুপ্তির এই উদ্যোগ সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে