গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মেনু

রায়পুরে প্রবাসীর অর্থায়নে রাস্তা নির্মাণ, বরাদ্দ টাকার তদন্ত দাবি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:১৫ পিএম, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:৩৮ এএম ২০২৬
রায়পুরে প্রবাসীর অর্থায়নে রাস্তা নির্মাণ, বরাদ্দ টাকার তদন্ত দাবি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার ৮ নম্বর রায়পুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পরশুরামপুরে রাস্তা নির্মাণ নিয়ে সরকারি বরাদ্দের ৩ লাখ টাকা সম্পর্কে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ নম্বর সদর ইউনিয়নের কেশবপুর গ্রামের সাত্তার মাস্টারের মেয়ে প্রবাসী মোছাম্মৎ সীমা বেগম নিজের অর্থায়নে প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে পরশুরামপুরের সরকার পাড়া মসজিদ থেকে বাবু মিয়ার মুরগির খামার পর্যন্ত রাস্তার কাজ করিয়ে দেন।

এলাকাবাসীর দাবি, ২০২৫-২৬ অর্থবছরে এডিবি থেকে ওই রাস্তার জন্যও সরকারি বরাদ্দ ছিল তিন লাখ টাকা। তাহলে সরকারি বরাদ্দের অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় করা হয়েছে- এ প্রশ্ন এখন তাদের মুখে মুখে।

সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারের কাছে প্রকল্পের কার্যাদেশ, কাজের পরিমাপ, বিল-ভাউচার এবং বরাদ্দের অর্থ ব্যয়ের হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। সরকারি অর্থের অপব্যবহার বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে বিচারের আওতায় আনতে হবে।

জনগণের অর্থের স্বচ্ছ হিসাব নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তাই দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিষয়টির সুরাহা চান এলাকাবাসী।

কেএমএএ/আপ্র/২৯.১০.২৬

সংশ্লিষ্ট খবর

সেতুর বাইপাস থেকে মোটরসাইকেলসহ সবুজের লাশ উদ্ধার
২৯ অক্টোবর ২০২৬

সেতুর বাইপাস থেকে মোটরসাইকেলসহ সবুজের লাশ উদ্ধার

সুজাউদ্দৌলা সুজন, জামালপুর: সড়কের একদিকে মোটরসাইকেল, আরেকদিকে পড়ে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে...

এমএফসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
২৯ অক্টোবর ২০২৬

এমএফসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

এস এ খান শিল্টু মেহেরপুর: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফস) অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ক স...

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি
২৯ অক্টোবর ২০২৬

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে অবস্থিত তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছুটির পর সড়ক প...

দিনব্যাপী নিরাপদ অভিবাসন, মানব পাচার বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন
২৯ অক্টোবর ২০২৬

দিনব্যাপী নিরাপদ অভিবাসন, মানব পাচার বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর এ ব্র্যাক মাইগ্রেশন প্রকল্পের আয়োজনে ও ইউরোপীয় ইউনিয়ন-এর অর্থায়নে ২৯...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে