গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২১ নভেম্বর ২০২৬

মেনু

মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ফিরে পেতেই বুকে জড়িয়ে নিলেন স্বামী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৬ পিএম, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৯:০০ এএম ২০২৬
মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ফিরে পেতেই বুকে জড়িয়ে নিলেন স্বামী
ছবি

ছবি সংগৃহীত

দীর্ঘ তিন মাসের অপেক্ষা, উদ্বেগ আর মানসিক যন্ত্রণার অবসান ঘটেছে এক স্বামীর। মানিকগঞ্জের সাটুরিয়া থেকে নিখোঁজ হওয়া মানসিকভাবে অসুস্থ স্ত্রীকে অবশেষে ফিরে পেয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে স্ত্রীর সন্ধান পান স্বামী। পরে তাকে গিয়ে ফিরিয়ে আনেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে সাটুরিয়ার নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন ওই নারী। স্ত্রী কোথায় চলে গেছেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান তার স্বামী। এরপর আত্মীয়-স্বজনের বাড়ি, রেলস্টেশন, বাস টার্মিনাল, মাজারসহ বিভিন্ন স্থানে এবং বিভিন্ন শহরের অলিগলিতে স্ত্রীকে খুঁজতে থাকেন তিনি।

এদিকে নিজের নাম-ঠিকানা ভুলে যাওয়া ওই নারী তখন মানিকগঞ্জের সিংগাইরের গোবিন্দল গ্রামের রাস্তার পাশে দিন কাটাচ্ছিলেন। রোদ-বৃষ্টির মধ্যে ক্ষুধার্ত অবস্থায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছিলেন আশ্রয়ের আশায়।

ভিডিওতেই মিলল স্ত্রীর সন্ধান

এ সময় ‘ভয়েস অব রবিউল ভাই’ নামের স্থানীয় এক কনটেন্ট নির্মাতা রাস্তার পাশে ওই নারীকে দেখতে পান। তার অসহায় অবস্থা দেখে তিনি বিষয়টি নিয়ে একটি ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। বিভিন্ন মানুষের মাধ্যমে একপর্যায়ে সেটি পৌঁছে যায় ওই নারীর স্বামীর মুঠোফোনে। ভিডিওতে স্ত্রীকে দেখেই তাকে শনাক্ত করেন স্বামী। পরিচয় ও অবস্থান নিশ্চিত করে তিনি দ্রুত নির্দিষ্ট স্থানে ছুটে যান।

অবশেষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দীর্ঘ প্রায় তিন মাস পর নিখোঁজ স্ত্রীকে খুঁজে পান তিনি।

আবেগঘন পুনর্মিলন

স্বামী ঘটনাস্থলে পৌঁছানোর পর তৈরি হয় আবেগঘন এক মুহূর্ত। মানসিকভাবে অসুস্থ হলেও এতদিনের পরিচিত মানুষটিকে দেখামাত্রই চিনতে পারেন ওই নারী। রাস্তার পাশে থাকা স্ত্রীকে স্বামী বুকে জড়িয়ে ধরেন। স্ত্রীও তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।

পথচারী ও স্থানীয় বাসিন্দারা তখন ভালোবাসা ও আবেগে ভরা সেই পুনর্মিলনের দৃশ্য দেখছিলেন। দীর্ঘদিন কারও সঙ্গে ঠিকমতো কথা বলতে না পারা ওই নারী স্বামীর কাছে ফিরে যেন নিরাপদ আশ্রয় খুঁজে পান।

স্ত্রীকে ফিরে পেয়ে স্বামী চোখের জল মুছতে মুছতে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্বামী-স্ত্রীর এই পুনর্মিলনের ভিডিও বুধবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেখে অনেকেই আবেগাপ্লুত হন এবং ওই নারীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগের প্রশংসা করেন।

‘পরিবারের কাছে ফিরিয়ে দিতে চেয়েছিলাম’

কনটেন্ট নির্মাতা রবিউল হক বলেন, রাস্তার পাশে অসহায় অবস্থায় ওই নারীকে দেখে তার ভীষণ কষ্ট হয়। তখনই তার মনে হয়, যেভাবেই হোক তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। সেই উদ্দেশ্যেই ওই নারীকে নিয়ে ভিডিও করে ফেসবুকে শেয়ার করেন তিনি।

রবিউল হক বলেন, গত মঙ্গলবার ওই নারীর স্বামী এসে তাকে নিয়ে যান। ঘটনাটি তার জন্য আবেগঘন ও স্মরণীয় হয়ে থাকবে। একজন অসহায় মানুষকে তার আপনজনদের কাছে ফিরিয়ে দিতে পেরেছেন—এটাই তার কাছে সবচেয়ে বড় পাওয়া।

এসি/আপ্র/০১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কালিয়ায় বাড়িঘরে হামলা-আগুনের কারণ কী?
২১ নভেম্বর ২০২৬

কালিয়ায় বাড়িঘরে হামলা-আগুনের কারণ কী?

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যার ঘটনার দুই দিন পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদে...

অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, কার্যক্রম চলবে দুই আদালতে
২১ নভেম্বর ২০২৬

অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, কার্যক্রম চলবে দুই আদালতে

কুমিল্লায় আলোচিত শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হচ্ছে আগামী ২৯ ন...

পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি
২১ নভেম্বর ২০২৬

পাগলা মসজিদের দানবাক্সে শেখ হাসিনাকে নিয়ে চিঠি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নি...

একই দিনে জন্ম-মৃত্যু সনদ, রোহিঙ্গা নিবন্ধনের অভিযোগ
২১ নভেম্বর ২০২৬

একই দিনে জন্ম-মৃত্যু সনদ, রোহিঙ্গা নিবন্ধনের অভিযোগ

শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে রোহিঙ্গা নাগরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণতন্ত্রের পক্ষের সব শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে আসার আহ্বান

পতিত ও পরাজিত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান এবং দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি সভাপতি তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে। বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, আওয়ামী লীগ ঠেকাতে সব দল এক হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে