গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মিছিলে স্লোগান দিতে দিতে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩৯ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪৫ এএম ২০২৬
মিছিলে স্লোগান দিতে দিতে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
ছবি

জি এম মনির ওরফে মনির হোসেন

বরিশাল নগরীতে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ আয়োজিত বিক্ষোভ মিছিল চলাকালে অসুস্থ হয়ে জি এম মনির ওরফে মনির হোসেন নামে যুবদলের এক নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত জি এম মনির ওরফে মনির হোসেনের বয়স ৫৫ বছর। তিনি নগরীর ভাটিখানা জোর মসজিদ এলাকার বাসিন্দা এবং বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন আহমেদ বাবলু জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি কাটপট্টি রোড এলাকায় পৌঁছালে জি এম মনির অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বরিশাল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আবুল কালাম শাহীন বলেন, জি এম মনির দলের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মসূচিতেও তিনি নিয়মিত অংশ নিতেন। মঙ্গলবারও তিনি দক্ষিণ জেলা যুবদলের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

মৃত্যুকালে জি এম মনির স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। মঙ্গলবার রাত ৮টায় জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে।
সানা/আপ্র/২২/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কালোবাজারে বিক্রির অভিযোগে সারের ১৫ ডিলার কারাগারে
২২ সেপ্টেম্বর ২০২৬

কালোবাজারে বিক্রির অভিযোগে সারের ১৫ ডিলার কারাগারে

শেরপুরে সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের সার কালোবাজারে বিক্রির অভিযোগে করা...

চার বছর ধরে অস্থায়ী কক্ষে চলছে স্বাস্থ্যসেবা
২২ সেপ্টেম্বর ২০২৬

চার বছর ধরে অস্থায়ী কক্ষে চলছে স্বাস্থ্যসেবা

ঘোড়াঘাট থেকে জাহাঙ্গীর আলম: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যা...

উপাচার্য পুনর্বহাল না হওয়া পর্যন্ত চুয়েটে শাটডাউন
২২ সেপ্টেম্বর ২০২৬

উপাচার্য পুনর্বহাল না হওয়া পর্যন্ত চুয়েটে শাটডাউন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ক্লা...

৩২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গুলীবিদ্ধ মামুনের মৃত্যু
২২ সেপ্টেম্বর ২০২৬

৩২ দিন মৃত্যুর সঙ্গে লড়ে গুলীবিদ্ধ মামুনের মৃত্যু

খুলনার রূপসায় গুলীবিদ্ধ হয়ে ৩২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে মারা গেছেন মো. মামুন মীর (৩৫)। চিকিৎসাধী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই