গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১১

জেলা প্রতিনিধি, নড়াইল

জেলা প্রতিনিধি, নড়াইল

প্রকাশিত: ০১:০৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৪ এএম ২০২৬
নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১১
ছবি

ছবি সংগৃহীত

নড়াইলে আদালত এলাকায় অভিযান চালিয়ে ১২টি দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আদালত এলাকায় এ অভিযান চালানো হয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।

আটকরা হলেন- নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এসকেন্দার শেখ (৫৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৪৫), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২২), আরিফুল শেখ (২২), তারেখ শেখ (৩২), জুলফিকার মোল্যা (৪৫) ও শরিফুল মোল্যা (৪০)।

সদর থানার ওসি রাসেল সরোয়ার বলেন, দুটি মামলায় হাজিরা দিতে আসা কয়েকজনের কাছে অস্ত্র থাকার তথ্য পেয়ে আদালত এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিরা বাজারের ব্যাগে করে অস্ত্র এনে আইনজীবী মতিয়ার রহমানের চেম্বারে রাখেন। পরে সেখান থেকে ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

ওসি বলেন, আদালত এলাকায় অস্ত্র আনার কারণ কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা করে আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/২১/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শিশু রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ
২১ সেপ্টেম্বর ২০২৬

শিশু রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ

দিনাজপুর সদর উপজেলার জামতলী বাজার এলাকায় চার বছরের শিশু রাকিবা আক্তার রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযো...

ছাত্রকে ধর্ষণের অভিযোগে সাবেক জামায়াত নেতা গ্রেফতার
২১ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রকে ধর্ষণের অভিযোগে সাবেক জামায়াত নেতা গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন ফরা...

কর্ণফুলী নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ে ঘুরতে এসে কর্ণফুলী নদীতে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ শাহা...

বদরগঞ্জে অবৈধ বালু সিন্ডিকেট বন্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
২১ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে অবৈধ বালু সিন্ডিকেট বন্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন ও বালু সিন্ড...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই