গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেঘনায় ঘুরতে গিয়ে তিন স্কুলশিক্ষার্থীর মৃত্যু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৫০ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০১:৪৩ এএম ২০২৬
মেঘনায় ঘুরতে গিয়ে তিন স্কুলশিক্ষার্থীর মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘুরতে গিয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তিন স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। বিকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলো মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মো. ফারুকের যমজ ছেলে আরিফিন (১৫) ও আশিকিন (১৫) এবং একই এলাকার আব্দুল আলিনের ছেলে আবির হোসেন (১৪)। আরিফিন ও আশিকিন মোগরাপাড়া এইচজিজিএস স্মৃতি সরকারি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী এবং আবির একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে চার বন্ধু বাড়ি থেকে বের হয়। পরে তারা স্কুলে না গিয়ে ভাটিবন্দর এলাকায় কাশবন দেখতে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে চারজন মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে ফারিজ আহমেদ নামে তাদের এক বন্ধু পানি থেকে উঠে আসতে পারলেও আরিফিন, আশিকিন ও আবির পানিতে তলিয়ে যায়।

বেঁচে যাওয়া শিক্ষার্থী ফারিজ আহমেদ বলেন, তারা স্কুলে না গিয়ে ভাটিবন্দর এলাকায় কাশবন দেখতে এসেছিল। পরে সবাই মিলে নদীতে গোসল করতে নামে। তিনি তীরের কাছাকাছি থাকায় উঠে আসতে পারলেও তার দুই চাচাতো ভাই ও তাদের এক বন্ধু নদীর পাড়ে থাকা একটি বালুর ট্রলারে ওঠে। ট্রলার থেকে নামার সময় তারা হঠাৎ পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বিকাল সাড়ে ৩টার দিকে আরিফিন ও আশিকিনের মরদেহ উদ্ধার করা হয়। প্রায় এক ঘণ্টা পর আবিরের মরদেহও উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, গোসলে নেমে তিন শিক্ষার্থী পানিতে তলিয়ে যায়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সানা/আপ্র/২১/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শিশু রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ
২১ সেপ্টেম্বর ২০২৬

শিশু রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ

দিনাজপুর সদর উপজেলার জামতলী বাজার এলাকায় চার বছরের শিশু রাকিবা আক্তার রুহিকে হত্যা ও লাশ গুমের অভিযো...

ছাত্রকে ধর্ষণের অভিযোগে সাবেক জামায়াত নেতা গ্রেফতার
২১ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রকে ধর্ষণের অভিযোগে সাবেক জামায়াত নেতা গ্রেফতার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে পঞ্চম শ্রেণির এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে আলমগীর হোসেন ফরা...

কর্ণফুলী নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ে ঘুরতে এসে কর্ণফুলী নদীতে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ শাহা...

নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১১
২১ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে আদালত এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১১

নড়াইলে আদালত এলাকায় অভিযান চালিয়ে ১২টি দেশীয় অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই