ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেনের সভাপতিত্বে এবং পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রিয়াঙ্ক কুন্ডু (রুপম), সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল, ইন্সট্রাক্টর মো. সাহিদুল ইসলাম ও সহকারী প্রোগ্রামার মো. নাজিমুল ইসলাম। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য দেন।
অনুষ্ঠানে ট্যালেন্টপুলে ১৭ জন এবং সাধারণ গ্রেডে ৫৯ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও সনদ বিতরণ করা হয়।
সানা/আপ্র/১৭/৯/২০২৬