গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মেনু

জনগণের স্বার্থে মাইক্রোস্কোপে দেখুন, সাংবাদিকদের সেতুমন্ত্রী

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৮ আগস্ট ২০২৬ | আপডেট: ০২:৫৩ এএম ২০২৬
জনগণের স্বার্থে মাইক্রোস্কোপে দেখুন, সাংবাদিকদের সেতুমন্ত্রী
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনতে সাংবাদিকদের দায়িত্বশীল, পেশাদার ও অনুসন্ধানী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সাংবাদিকদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, “আপনারা আমার মতো সাধারণ চোখ দিয়ে দেখবেন না, মাইক্রোস্কোপের চোখ দিয়ে দেখবেন। ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করবেন। তবে শুধু ভিউ বাড়ানোর জন্য এমন সমালোচনা করা যাবে না, যা মানুষকে বিভ্রান্ত করে।”

তিনি বলেন, ব্যবসায়ীদের উন্নয়ন হয় অর্থে, আর সাংবাদিকদের উন্নয়ন হয় অনুসন্ধান, দায়িত্ব ও দেশপ্রেমে। সাধারণ মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনার জন্যই সাংবাদিকতার জন্ম হয়েছে।

সাংবাদিকদের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয় উল্লেখ করে শেখ রবিউল আলম বলেন, তাঁদের অনটনমুক্ত ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা প্রয়োজন। তবে অর্থ-বিত্তের পেছনে ছুটলে সাংবাদিকতার মূল উদ্দেশ্য ব্যাহত হতে পারে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নৈতিকতা, দেশপ্রেম ও মানুষের প্রতি দায়বদ্ধতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

সেতুমন্ত্রী বলেন, সরকার দেশ পরিবর্তনের চেষ্টা করবে, একইভাবে সাংবাদিকরাও তাঁদের কলমের মাধ্যমে দেশ পরিবর্তনে ভূমিকা রাখবেন। সেই পরিবর্তন হতে হবে জনগণের আকাঙ্ক্ষা এবং রাষ্ট্রের বৃহত্তর স্বার্থকে সামনে রেখে। সরকার নিজেদের শুধরে নিতে চায় এবং সেই প্রক্রিয়ায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে।

তিনি বলেন, “আমরা হাতে হাত রেখে একটি অগ্রযাত্রার দিকে এগিয়ে যেতে চাই—এটাই এই সরকারের নীতি।”

দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ অঞ্চলের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, সরকার তা করার উদ্যোগ নেবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এর আগে সোমবার সকালে বাগেরহাটের দশানী এলাকায় দশানী-রামপাল মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ রবিউল আলম। দীর্ঘদিনের প্রত্যাশিত এ সড়ক প্রকল্পের বাস্তবায়ন শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।

পরে তিনি বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কৃষক দল নেতা বাদল মোড়লের কবর জিয়ারত করেন। এ সময় তিনি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সহযোগিতার আশ্বাস দেন।

এ ছাড়া বাগেরহাট সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন সেতুমন্ত্রী। সেখানে তিনি বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিম, প্রেসক্লাবের সদস্য এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

অনুষ্ঠানে বাগেরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমকে সংবর্ধনা দেওয়া হয়।
সানা/আপ্র/১৮/৮/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

দুই হাত ছেড়ে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল তরুণ কন্টেন্ট ক্রিয়েটরের
১৮ আগস্ট ২০২৬

দুই হাত ছেড়ে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল তরুণ কন্টেন্ট ক্রিয়েটরের

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলের দুই হাত ছেড়ে ভিডিও বান...

চট্টগ্রাম বন্দরে নতুন চেয়ারম্যান, ফিরছেন মনিরুজ্জামান
১৮ আগস্ট ২০২৬

চট্টগ্রাম বন্দরে নতুন চেয়ারম্যান, ফিরছেন মনিরুজ্জামান

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানকে বদলি করে তাঁর নিজ কর্মস...

লাইসেন্সের মেয়াদ শেষ, গোবিন্দগঞ্জে ক্লিনিক সিলগালা
১৮ আগস্ট ২০২৬

লাইসেন্সের মেয়াদ শেষ, গোবিন্দগঞ্জে ক্লিনিক সিলগালা

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে লাইসেন্সের মে...

মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
১৮ আগস্ট ২০২৬

মেহেরপুরে মুক্তিযোদ্ধাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপি সরকারের ছয় মাস: প্রত্যাশা কতটা, প্রাপ্তি কতখানি

আজ ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হচ্ছে। এর আগে ছয় মাসের কাজের মূল্যায়নে সরকার যেমন বেশ কিছু অর্জনের কথা বলছে, তেমনি বিরোধী রাজনৈতিক দল, অর্থনীতিবিদ ও বিভিন্ন পর্যায়ের নাগরিকদের প্রশ্নও সামনে এসেছে। সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেছেন, ছয় মাসের লক্ষ্য অনুযায়ী মোটামুটি সব কর্মসূচিই পূরণ হয়েছে-কোথাও ৯০, কোথাও ৯৫ এবং কোথাও শতভাগ বাস্তবায়ন হয়েছে। প্রিয় পাঠক, সরকার ভালো করছে নাকি মন্দ করছে? হ্যাঁ বা না জানান।

মোট ভোট: ১ | শেষ আপডেট: 23 ঘন্টা আগে