গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

নোয়াখালীতে তিন বন্ধু হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি, নোয়াখালী

জেলা প্রতিনিধি, নোয়াখালী

প্রকাশিত: ২২:০২ পিএম, ১৬ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:৫২ এএম ২০২৬
নোয়াখালীতে তিন বন্ধু হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড
ছবি

ছবি সংগৃহীত

নোয়াখালীর মাইজদী বাজার এলাকায় ২০১৬ সালে সালিস বৈঠককে কেন্দ্র করে তিন বন্ধুকে গুলি করে হত্যার মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরো তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুজনকে খালাস দেওয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মাইজদী বাজার এলাকার কুদ্দুস উল্যাহর ছেলে ওমর নাছির সাজু ও ওমর শরিফ সুলতান এবং একই এলাকার ফারুকের ছেলে সৌরভ। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন কুদ্দুস উল্যাহ, ফিরোজ মাহমুদ বাপ্পি ও হারুনুর রশিদ বাবুল।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২১ মার্চ দুপুরে নোয়াখালী জেলা শহরের মাইজদী বাজার এলাকায় নোয়াখালী সরকারি পুরাতন কলেজ-সংলগ্ন পুকুরে স্থানীয় কিশোর রাজীব (২৩) একটি কুকুরকে গোসল করাতে যান। এ নিয়ে স্থানীয় অনন্তপুর গ্রামের সৌরভের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে বিষয়টি নিয়ে সন্ধ্যায় সালিস বৈঠকে বসার কথা ছিল।

সন্ধ্যার দিকে রাজীব তাঁর দুই বন্ধু ওয়াসিম (২২) ও ইয়াছিনকে (২৩) নিয়ে নোয়াখালী সরকারি কলেজের পুরাতন ক্যাম্পাস এলাকায় গেলে সেখানে তাঁদের ওপর অতর্কিত গুলি চালানো হয়। মামলার আসামিদের বিরুদ্ধে ওই হামলায় অংশ নেওয়ার অভিযোগ রয়েছে।

গুলিতে ঘটনাস্থলেই রাজীব নিহত হন। গুরুতর আহত ওয়াসিম ও ইয়াছিনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলেও কয়েক দিন পর তাঁরা মারা যান।

এ ঘটনায় নিহত রাজীবের মা কামরুন্নাহার বেগম বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নোয়াখালী জেলা বিশেষ জজ আদালতের পিপি তাফাক্তার হোসেন বলেন, তিন বন্ধুকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যার অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ১৯ জন সাক্ষী উপস্থাপন করেছে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুজনকে খালাস দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের দাবি, আদালতের এই রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের আলোচিত তিন বন্ধু হত্যা মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
সানা/আপ্র/১৬/৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ফিরে পেতেই বুকে জড়িয়ে নিলেন স্বামী
০১ অক্টোবর ২০২৬

মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে ফিরে পেতেই বুকে জড়িয়ে নিলেন স্বামী

দীর্ঘ তিন মাসের অপেক্ষা, উদ্বেগ আর মানসিক যন্ত্রণার অবসান ঘটেছে এক স্বামীর। মানিকগঞ্জের সাটুরিয়া থেক...

ঘোড়াঘাটে শিশিরভেজা ধানক্ষেতে বদলে যাচ্ছে প্রকৃতির রূপ
০১ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে শিশিরভেজা ধানক্ষেতে বদলে যাচ্ছে প্রকৃতির রূপ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আশ্বিনের শুরুতেই প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আ...

ধান ক্ষেতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু
০১ অক্টোবর ২০২৬

ধান ক্ষেতে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধান ক্ষেতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষক...

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল পশ্চিমপাড়া...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে