গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গোবিন্দগঞ্জে সংবাদ সম্মেলন

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৯ পিএম, ১৫ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:৩৬ এএম ২০২৬
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গোবিন্দগঞ্জে সংবাদ সম্মেলন
ছবি

ছবি সংগৃহীত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাপমারা ইউনিয়নে ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তারা।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় শাপমারা ইউনিয়নের মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষ, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, মদনপুর গ্রামের শ্রী দুলাল চন্দ্র বর্মন ও শ্রীমতি পূর্ণিমা রানী স্থানীয় কয়েকজনের জমি বন্ধক রাখার কথা বলে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন। পাওনা টাকা ফেরত চাইলে তারা তা না দিয়ে বিভিন্নভাবে মামলা ও হামলার হুমকি দিয়ে আসছিলেন বলেও অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে আরো বলা হয়, এরই ধারাবাহিকতায় সম্প্রতি ওই দুজন নিজেদের প্রভাব খাটিয়ে বেলাল হোসেন, শাহীন মিয়া, মোশাররফ হোসেন, নুরুল ইসলাম, নাবিল ও মেহেদুল ইসলামসহ কয়েকজন কৃষিজীবী ও সাধারণ মানুষের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ করেন। ওই অভিযোগে তাদের দাদন ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীরা দাবি করেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

ভুক্তভোগীরা বলেন, তারা দিনমজুরি ও কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। তাদের দাদন ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করে থানায় অভিযোগ দেওয়া সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা। তারা অবিলম্বে অভিযোগটি প্রত্যাহার এবং হয়রানি বন্ধের দাবি জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা প্রশাসনের কাছে অভিযোগটির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানান। একই সঙ্গে কোনো নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার দাবি করেন তারা।

এ সময় নুরুল হোসেন, আবুল কালাম মন্ডল, মোনারুল, ওয়াজকুরুনী, মজিদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক ভুক্তভোগী উপস্থিত ছিলেন। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাদের বক্তব্য এ সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি।
সানা/আপ্র/১৫/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান
০৫ অক্টোবর ২০২৬

স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি: মতিউর রহমান

গণ-অভ্যুত্থানে স্বৈরশাসনের পতন হলেও দেশে গণমাধ্যমের স্বাধীনতা এখনো নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন প...

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
০৫ অক্টোবর ২০২৬

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্য...

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ
০৫ অক্টোবর ২০২৬

মৃগী নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর লাশ

শেরপুর সদর উপজেলায় নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর মৃগী নদী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সৈয়দ সাদমান জয়...

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা
০৪ অক্টোবর ২০২৬

নকল ঘি বিক্রির দায়ে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে নকল ঘি বিক্রির দায়ে এম আর কনজিউমারস প্রোডাক্টসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে