গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ, ওসির পদত্যাগের দাবি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০১:২৬ পিএম, ১৪ আগস্ট ২০২৬ | আপডেট: ২২:২১ এএম ২০২৬
সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ, ওসির পদত্যাগের দাবি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

সাতক্ষীরা জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনজুরুল আলম বাপ্পীসহ একাধিক নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৬টায় সদর উপজেলা ছাত্রদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শেষে সাতক্ষীরা সদর থানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের একটি চক্র পরিকল্পিতভাবে ছাত্রদলের উদীয়মান নেতৃত্বকে স্তব্ধ করতে এবং তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে এ হামলা চালিয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বক্তারা বলেন, ঘটনায় মামলা দায়ের হলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ জন্য তারা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যর্থতার সমালোচনা করে তাঁর পদত্যাগ দাবি করেন।

বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের অন্যায় বা সন্ত্রাসী কর্মকাণ্ডের কাছে ছাত্রদল মাথা নত করবে না।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেব আলী, পৌর ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম জিকু, আলিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সমাবেশ শেষে সদর থানার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
সানা/আপ্র/১৪/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন
৩০ সেপ্টেম্বর ২০২৬

বদরগঞ্জে যুবক-গৃহবধূকে বেঁধে নির্যাতন, উঠছে নানা প্রশ্ন

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জের চাঁদকুঠি গ্রামে এক যুবক ও এক গৃহবধূকে আপত্তিকর অবস্থায়...

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বামীর মৃত্যুর শোকে চলে গেলেন স্ত্রীও, পাশাপাশি শেষকৃত্য

স্বামীর মৃত্যুর পর সারারাত তাঁর মরদেহের পাশে বসে কান্নাকাটি করেছেন স্ত্রী। ভোরে কাউকে কিছু না জানিয়ে...

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা
৩০ সেপ্টেম্বর ২০২৬

স্বেচ্ছাশ্রমে ভাঙা রাস্তা মেরামত করলেন আনসার ভিডিপি সদস্যরা

মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে একটি পা...

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি
২৯ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলী মার্কেটে অভিযানে মরিচে কেমিক্যাল, মাছে কারচুপি

চট্টগ্রাম মহানগরের কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে দই-মিষ্টিতে মেয়াদ না থাকা, মরিচে ক্ষতিকর রং ও কেম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই