গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ঘটনায় ৪ জন গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৩৩ এএম ২০২৬
মধ্যরাতে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ঘটনায় ৪ জন গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর মিরপুর ১ নম্বরে বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতার করা ব্যক্তিরা হলেন, মো. সোহেল (২২), মো. জুয়েল (২৩), মো. জিহাদ হাসান (২১) ও মো. রাবিব (২০)।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। তিনি জানান, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার মধ্যরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় কার্যালয়ের বিভিন্ন সামগ্রী ও টিকাদানের সরঞ্জাম লুট করা হয়েছে বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।

এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার বাদী হয়ে শাহআলী থানায় মামলা করেন। মামলায় মিরপুরের বিএনপি নেতা হানিফ মিয়াকে নামীয় আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলায় অনধিকার প্রবেশ, চুরি, হুমকি এবং দেড় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতারের অভিযোগ, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত ২৫০ জনের বেশি লোক রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালান। তারা নিরাপত্তাকর্মীদের জিম্মি করে স্থাপনায় ভাঙচুর ও লুটপাট করেন। পরে ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা ভেঙে ফেলা হয়।

হামলাকারীরা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লি.’ লেখা একটি সাইনবোর্ডও লাগিয়ে দিয়ে যায় বলে অভিযোগ করেছে রাড্ডা।

নাসরিন আখতার বলেন, মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রায় ৫০ বছর ধরে দরিদ্র ও অসহায় মা ও শিশুদের বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতিসেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছে। তার দাবি, ঘটনাটি সাধারণ ডাকাতি বা হামলা নয়; পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

এসি/আপ্র/২৬/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দুই সন্তানের সামনে ধর্ষণ করায় গাড়ির নিচে ঝাঁপ দিলেন মায়ের আত্মহত্যা চেষ্টা
২৪ সেপ্টেম্বর ২০২৬

দুই সন্তানের সামনে ধর্ষণ করায় গাড়ির নিচে ঝাঁপ দিলেন মায়ের আত্মহত্যা চেষ্টা

গাজীপুরের শ্রীপুরে ফুটপাত থেকে তুলে নিয়ে দুই সন্তানের সামনে এক নারীকে (২৭) ধর্ষণের অভিযোগ উঠেছে পান...

আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়: দুদক
১৫ সেপ্টেম্বর ২০২৬

আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়: দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূ...

কেরাণীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে গুলি করে হত্যা
১৫ সেপ্টেম্বর ২০২৬

কেরাণীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে গুলি করে হত্যা

ঢাকার কেরাণীগঞ্জে পূর্বশত্রুতার জেরে ফরহাদ হোসেন নামে ২৫ বছর বয়সী এক যুবককে দিবালোকে কুপিয়ে ও গুলি ক...

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই
১১ সেপ্টেম্বর ২০২৬

বন্ধুকে খুন করে মাটিচাপা, ওপর থেকে সিমেন্ট ঢালাই

পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে রাজধানীর লালবাগে ব্যবসায়ী বন্ধু শেখ ওয়াসিম রনিকে (৪৩) হত্যার পর লাশ মাট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই