গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:২৬ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ০৩:৪১ এএম ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস
ছবি

ছবি সংগৃহীত

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিনটি জেলায় দুপুরের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাস ও সতর্কবার্তায় আবহাওয়া অফিস এই তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঝোড়ো হাওয়ার আশঙ্কায় দেশের এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। 

এসি/আপ্র/০২/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাগরে লঘুচাপ, নদীবন্দরে সতর্কতা
২০ সেপ্টেম্বর ২০২৬

সাগরে লঘুচাপ, নদীবন্দরে সতর্কতা

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের প্রায় ৮ অঞ্চলে ঝড়ো...

ঢাকায় বৃষ্টির বিষয়ে যা জানালো আবহাওয়া অফিস
১৯ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় বৃষ্টির বিষয়ে যা জানালো আবহাওয়া অফিস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অ...

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা
১৩ সেপ্টেম্বর ২০২৬

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে আজ রোববার(১৩ সেপ্টেম্বর) বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ...

দেশে আগামী ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস
১২ সেপ্টেম্বর ২০২৬

দেশে আগামী ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস

দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে আগা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই