গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চীনে সমুদ্রের নিচে বায়ুবিদ্যুৎ ডেটাসেন্টার

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১১ জুন ২০২৬ | আপডেট: ১৮:৩৫ এএম ২০২৬
চীনে সমুদ্রের নিচে বায়ুবিদ্যুৎ ডেটাসেন্টার
ছবি

প্রকল্পটির বর্তমান উৎপাদন সক্ষমতা ২৪ মেগাওয়াট -ছবি সংগৃহীত

চীনের সাংহাই উপকূলে সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম বায়ুবিদ্যুৎচালিত ডেটাসেন্টার চালু করা হয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অবকাঠামো উন্নয়নে দেশটির নতুন প্রযুক্তিগত অগ্রযাত্রা হিসেবে বিবেচিত হচ্ছে।

মে মাসে চালু হওয়া ‘সাংহাই লিংগাং আন্ডারসি ডেটাসেন্টার ডেমোনস্ট্রেশন প্রকল্প’টি সাংহাই উপকূল থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে এবং সমুদ্রের প্রায় ১০ মিটার গভীরে স্থাপন করা হয়েছে। প্রকল্পটির বর্তমান উৎপাদন সক্ষমতা ২৪ মেগাওয়াট।

এটি যৌথভাবে বাস্তবায়ন করছে হাইক্লাউড টেকনোলজি এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন।

চীনা সরকারের তথ্য অনুযায়ী, সমুদ্রের নিচে স্থাপিত এই ডেটাসেন্টার প্রচলিত স্থলভাগের ডেটাসেন্টারের তুলনায় প্রায় ২০ শতাংশের বেশি বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম।

এর প্রধান কারণ হিসেবে বলা হচ্ছে, এটি সম্পূর্ণভাবে উপকূলীয় বায়ুবিদ্যুৎ থেকে বিদ্যুৎ সরবরাহ পায় এবং সমুদ্রের স্বাভাবিক শীতল পরিবেশ সার্ভার ঠান্ডা রাখতে অতিরিক্ত শক্তি ব্যবহারের প্রয়োজন কমিয়ে দেয়।

বিশেষজ্ঞদের মতে, স্থলভাগের ডেটাসেন্টারে শীতলকরণ ব্যবস্থায় মোট বিদ্যুৎ খরচের প্রায় ২৫ থেকে ৪০ শতাংশ ব্যয় হয়। সমুদ্রের তলদেশে স্থাপনার কারণে সেই ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে।

এআই প্রযুক্তির দ্রুত সম্প্রসারণের ফলে ডেটাসেন্টারে বিদ্যুৎ ও পানির ব্যবহার নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। জাতিসংঘের একটি গবেষণা সংস্থার সতর্কবার্তায় বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বে ডেটাসেন্টারের পানির ব্যবহার ৯.৩ ট্রিলিয়ন লিটারে পৌঁছাতে পারে।

এই পরিস্থিতিতে পানির নিচে ডেটাসেন্টার স্থাপনকে বিকল্প সমাধান হিসেবে দেখা হচ্ছে, যা সুপেয় পানির ব্যবহারও কমাতে পারে।

চীন এআই খাতকে তাদের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে ঘোষণা করেছে। দেশটি ইতোমধ্যে এআই অবকাঠামো সম্প্রসারণে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং ডেটাসেন্টার নির্মাণকে অগ্রাধিকার দিয়েছে।

চীনের তথ্য অনুযায়ী, এই আন্ডারসি ডেটাসেন্টার প্রকল্পে প্রায় ১৬০ কোটি ইউয়ান বা ২৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করা হয়েছে।

এর আগে ২০১৩ সালে হাইনানে বিশ্বের প্রথম বাণিজ্যিক আন্ডারওয়াটার ডেটাসেন্টার চালু করেছিল হাইক্লাউড টেকনোলজি। তবে সাংহাই প্রকল্পটি প্রথম, যা পুরোপুরি উপকূলীয় বায়ুবিদ্যুৎচালিত।

পানির নিচে ডেটাসেন্টার নিয়ে গবেষণা নতুন নয়। ২০১৮ সালে মাইক্রোসফট স্কটল্যান্ডের অর্কনি দ্বীপের সমুদ্র এলাকায় পরীক্ষামূলকভাবে এ ধরনের প্রকল্প চালু করেছিল, যা পরবর্তীতে আর সম্প্রসারিত হয়নি।

বিশেষজ্ঞদের মতে, চীন এই প্রযুক্তিকে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছে মূলত সরকারি সহায়তা, শিল্প সক্ষমতা এবং সামুদ্রিক প্রকৌশলের সমন্বয়ের কারণে।

তবে এই ধরনের প্রকল্পে সামুদ্রিক পরিবেশের ওপর সম্ভাব্য প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণের মাধ্যমে এসব ঝুঁকি নিয়ন্ত্রণ করা সম্ভব।
সানা/আপ্র/১১/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে
১১ সেপ্টেম্বর ২০২৬

চাকরি কেড়ে নেওয়া রোবটই এবার এআইয়ের বিরুদ্ধে

রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার সঙ্গে মানুষের কর্মসংস্থান নিয়ে যখন বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে,...

মহাকাশে প্রথম অরবিটাল ডগফাইটের মহড়া যুক্তরাষ্ট্রের
১১ সেপ্টেম্বর ২০২৬

মহাকাশে প্রথম অরবিটাল ডগফাইটের মহড়া যুক্তরাষ্ট্রের

মহাকাশে সামরিক স্যাটেলাইট ও মহাকাশযানের কৌশলগত সক্ষমতা, গতিশীলতা এবং টিকে থাকার ক্ষমতা যাচাইয়ে প্রথম...

এআইয়ের পরিণতি ঠেকাতে কেউ প্রস্তুত নয়
০৮ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের পরিণতি ঠেকাতে কেউ প্রস্তুত নয়

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতির সুদূরপ্রসারী পরিণতি মোকাবিলায় বিশ্ব এখনো প্রস্তুত নয় বলে সতর্ক ক...

এআই এজেন্টের স্বায়ত্তশাসন নিয়ে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ
০৬ সেপ্টেম্বর ২০২৬

এআই এজেন্টের স্বায়ত্তশাসন নিয়ে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন প্রতিনিধি বা এআই এজেন্ট ঘিরে উদ্বেগ বাড়ছে। এসব এজেন্ট নিজে পরিকল্পনা করতে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই কর পরিশোধের জন্য ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৩ অর্থবছর সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন এই রায় সঠিক?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে