গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১১ জুলাই ২০২৬

মেনু

বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬২২ কোটি টাকা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৪৭ পিএম, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ১৩:০০ এএম ২০২৬
বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬২২ কোটি টাকা
ছবি

ছবি সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ইতিহাসের সর্বোচ্চ ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১০ হাজার ৬২৬ কোটি টাকা) পুরস্কার তহবিল ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। পারফরম্যান্সভিত্তিক পুরস্কারের পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্যও আলাদা আর্থিক সহায়তা রাখা হয়েছে।

ফিফার সর্বশেষ ঘোষণা অনুযায়ী, বিশ্বকাপজয়ী দল পাবে ৫১ মিলিয়ন ডলার (প্রায় ৬২২ কোটি টাকা)। রানার্সআপ দলের জন্য বরাদ্দ ৩৪ মিলিয়ন ডলার (প্রায় ৪১৫ কোটি টাকা)। তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দল যথাক্রমে ৩০ মিলিয়ন (প্রায় ৩৬৬ কোটি টাকা) এবং ২৮ মিলিয়ন ডলার (প্রায় ৩৪২ কোটি টাকা) পাবে।

এ ছাড়া কোয়ার্টার ফাইনালে বিদায় নেওয়া দলগুলো (৫ম–৮ম) পাবে ২০ মিলিয়ন ডলার (প্রায় ২৪৪ কোটি টাকা), শেষ ষোলোতে বিদায় নেওয়া দলগুলো (৯ম–১৬তম) ১৬ মিলিয়ন ডলার (প্রায় ১৯৫ কোটি টাকা), ১৭তম থেকে ৩২তম স্থানে থাকা দলগুলো ১২ মিলিয়ন ডলার (প্রায় ১৪৬ কোটি টাকা) এবং ৩৩তম থেকে ৪৮তম স্থানে থাকা দলগুলো পাবে ১০ মিলিয়ন ডলার (প্রায় ১২২ কোটি টাকা)।

পারফরম্যান্সভিত্তিক এই পুরস্কার বাবদ মোট ৭০৩ মিলিয়ন ডলার বিতরণ করবে ফিফা। বাকি ১৬৮ মিলিয়ন ডলার অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে পারফরম্যান্স নির্বিশেষে বণ্টন করা হবে।

এ ক্ষেত্রে প্রতিটি দল প্রস্তুতি ভাতা হিসেবে পাবে ২৫ লাখ ডলার (প্রায় ৩০ কোটি ৫০ লাখ টাকা)। পাশাপাশি অংশগ্রহণ ফি ও অন্যান্য অনুদান মিলিয়ে প্রতিটি দলের জন্য ন্যূনতম ১২ দশমিক ৫ মিলিয়ন ডলার (প্রায় ১৫৩ কোটি টাকা) নিশ্চিত করা হয়েছে।

ফিফা জানিয়েছে, প্রস্তুতি ভাতা প্রশিক্ষণ ক্যাম্প, ভ্রমণ ও অন্যান্য প্রস্তুতিমূলক ব্যয় নির্বাহে ব্যবহৃত হবে। অতিরিক্ত অনুদান ব্যয় করা যাবে প্রতিনিধিদলের ভ্রমণ, লজিস্টিকস, প্রশাসনিক খরচ এবং বরাদ্দকৃত টিকিট ব্যবস্থাপনায়। এর মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে আর্থিক বৈষম্য কমানোর লক্ষ্য নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

এসি/আপ্র/১১/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি
১১ জুলাই ২০২৬

আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনালে উঠলে নিষিদ্ধ হতে পারেন মেসি

আর্জেন্টিনার বিশ্বকাপ জেতার স্বপ্ন এখনো টিকে আছে। এবার তাদের সামনে প্রতিপক্ষ সুইজারল্যান্ড, রোববার স...

মেরিনোর শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন
১১ জুলাই ২০২৬

মেরিনোর শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে স্পেন

বিশ্বকাপের মঞ্চে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের জানান দিল স্পেন। শেষ মুহূর্তের নাটকীয়তায় বেলজিয়ামকে ২-১...

গণহত্যা থেকে বাঁচতে গেছেন ব্রাজিলে, গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জয় গাজার কিশোরীর
১০ জুলাই ২০২৬

গণহত্যা থেকে বাঁচতে গেছেন ব্রাজিলে, গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জয় গাজার কিশোরীর

ইসরায়েলের গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা থেকে পালিয়ে ব্রাজিলে চলে যাওয়া ১৫ বছরের ফিলিস্তিনি কিশোরী ত...

বেলজিয়ামই স্পেনের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা, বললেন দে লা ফুয়েন্তে
১০ জুলাই ২০২৬

বেলজিয়ামই স্পেনের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা, বললেন দে লা ফুয়েন্তে

বিশ্বকাপে এখন পর্যন্ত নিখুঁত পথচলা হলেও কোয়ার্টার ফাইনালে স্পেনের সামনে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন চ্য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাক্প্রতিবন্ধী ববি বেগম হত্যায় গ্রেফতার পাঁচ, চলছে জিজ্ঞাসাবাদ

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগম নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে শুক্রবার (১০ জুলাই) সকাল পর্যন্ত নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন যে, এই আসামিদের যথাযথ বিচারের আওতায় এনে বৃদ্ধা হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 11 ঘন্টা আগে