গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মেনু

বেলজিয়ামই স্পেনের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা, বললেন দে লা ফুয়েন্তে

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:১৭ পিএম, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ১৪:১৮ এএম ২০২৬
বেলজিয়ামই স্পেনের জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা, বললেন দে লা ফুয়েন্তে
ছবি

বেলজিয়াম ম্যাচের আগে অনুশীলনে স্পেনের ফুটবলাররা -ছবি রয়টার্স

বিশ্বকাপে এখন পর্যন্ত নিখুঁত পথচলা হলেও কোয়ার্টার ফাইনালে স্পেনের সামনে অপেক্ষা করছে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। এমনটাই মনে করছেন দলটির প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। অভিজ্ঞতা ও সামর্থ্যে সমৃদ্ধ বেলজিয়ামকে সমীহ জানিয়ে তিনি বলেছেন, শেষ চারে উঠতে হলে নিজেদের সেরা ফুটবলই খেলতে হবে।

বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত (১০ জুলাই) রাত ১টায় লস অ্যাঞ্জেলসে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে খেলবে ইতোমধ্যে শেষ চার নিশ্চিত করা ফ্রান্সের বিপক্ষে।

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি। শেষ ষোলোতে তারা ১-০ গোলে হারিয়েছে পর্তুগালকে। টুর্নামেন্ট যত এগোচ্ছে, দলটি ততই আত্মবিশ্বাসী ও পরিণত হয়ে উঠছে। জমাট রক্ষণ, সুশৃঙ্খল মাঝমাঠ এবং ধারালো আক্রমণ—সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ এক দল গড়ে তুলেছে স্পেন।

তবে এসব অর্জনের পরও আত্মতুষ্টির কোনো সুযোগ দেখছেন না দে লা ফুয়েন্তে।

লস অ্যাঞ্জেলসে সংবাদ সম্মেলনে স্পেন কোচ বলেন, “এখন পর্যন্ত আমরা যত ম্যাচ খেলেছি, তার মধ্যে আগামীকালের ম্যাচটিই সবচেয়ে কঠিন হবে। বেলজিয়াম খুবই শক্তিশালী দল। তাদের খেলোয়াড়রা বড় ম্যাচ জিততে অভ্যস্ত। তাই এটি আমাদের জন্য বড় এক চ্যালেঞ্জ।”

সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ ফ্রান্স হলেও সে বিষয়ে এখনই ভাবতে নারাজ স্পেন কোচ। মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফ্রান্সের শেষ চার নিশ্চিত করার ম্যাচ তিনি দেখেছেন এবং মনে করেন, ফরাসিরাই ছিল শ্রেষ্ঠ দল। তবে তাঁর সব মনোযোগ এখন বেলজিয়ামকে ঘিরেই।

দে লা ফুয়েন্তে বলেন, “বিশ্বাস করুন, আমি এখন শুধু বেলজিয়ামের বিপক্ষের ম্যাচ নিয়েই ভাবছি।”

স্পেনের শক্তির বড় জায়গা তাদের রক্ষণভাগ। এমরিক লাপোর্তে ও পাউ কুবার্সিদের নেতৃত্বে এখন পর্যন্ত কোনো প্রতিপক্ষই স্পেনের জালে বল পাঠাতে পারেনি। অন্যদিকে আক্রমণে চার গোল করা মিকেল ওয়াইরসাবাল ধারাবাহিকভাবে উজ্জ্বল। আর মাত্র ১৮ বছর বয়সী লামিন ইয়ামাল প্রতিপক্ষের রক্ষণে তৈরি করছেন একের পর এক বিপদের মুহূর্ত।

এবারের বিশ্বকাপে ইয়ামালের গোল মাত্র একটি। আট গোল করা লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের তুলনায় তিনি অনেক পিছিয়ে। তবে স্পেন কোচের কাছে গোলসংখ্যাই ইয়ামালের মূল্যায়নের একমাত্র মাপকাঠি নয়।

দে লা ফুয়েন্তের মতে, রক্ষণে নিরলস পরিশ্রম, প্রয়োজনের মুহূর্তে দুর্দান্ত ড্রিবলিং এবং সতীর্থদের জন্য সুযোগ তৈরি করার ক্ষমতাই ইয়ামালকে আলাদা করে তুলেছে। তাঁর বিশ্বাস, বেলজিয়ামের বিপক্ষে এই তরুণ তারকা আক্রমণভাগে আরও কার্যকর ভূমিকা রাখবেন।
সানা/আপ্র/১০/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ক্ষমা চেয়েও রেহাই নেই, জরিমানার মুখে আর্জেন্টাইন তারকা
১৬ অক্টোবর ২০২৬

ক্ষমা চেয়েও রেহাই নেই, জরিমানার মুখে আর্জেন্টাইন তারকা

চ্যাম্পিয়ন্স লিগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হারের পর ক্লাব কর্মকর্তাদের সমালোচনা করে বিপাকে পড়েছেন...

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট
১৫ অক্টোবর ২০২৬

বিগ ব্যাশে রিশাদকে ধরে রাখল হোবার্ট

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) নিজের জায়গা আরও পোক্ত করলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।...

সৌদি আরবে হামলা: আলকারাস-জোকোভিচদের টুর্নামেন্ট স্থগিত
১৫ অক্টোবর ২০২৬

সৌদি আরবে হামলা: আলকারাস-জোকোভিচদের টুর্নামেন্ট স্থগিত

সৌদি আরবে সাম্প্রতিক প্রাণঘাতী হামলার প্রভাব পড়েছে দেশটির ক্রীড়াঙ্গনে। ‘সিক্স কিংস স্ল্যাম’ প্রদর্শন...

হলান্ডের রেকর্ড ছাপিয়ে সিটির মাঠে পিএসজির জয়োল্লাস
১৫ অক্টোবর ২০২৬

হলান্ডের রেকর্ড ছাপিয়ে সিটির মাঠে পিএসজির জয়োল্লাস

প্রথমার্ধে একচেটিয়া দাপট দেখিয়ে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিল পিএসজি। কোণঠাসা অবস্থায় বিরতির পর...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে