গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

জন্মদিনে কেক-উপহারে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২৫ জুন ২০২৬ | আপডেট: ১২:২৩ এএম ২০২৬
জন্মদিনে কেক-উপহারে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
ছবি

ছবি লিওনেল মেসির ইন্সটাগ্রাম থেকে সংগৃহীত

বিশ্বকাপ চলাকালেই ৩৯তম জন্মদিন উদযাপন করছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। বিশেষ এই দিনে কেক ও নানা উপহার নিয়ে তাকে চমকে দিয়েছেন জাতীয় দলের সতীর্থরা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রদ্রিগো দে পল, নিকোলাস ওতামেন্দিসহ একে একে সতীর্থরা মেসির কক্ষে প্রবেশ করে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। পরে প্রত্যেকে তার হাতে একটি করে উপহারের ব্যাগ তুলে দেন। মেসিও সেগুলো খুলে দেখেন এবং সতীর্থদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেন।

মেসির জন্মদিন উদযাপনের আয়োজনে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা দলের সাবেক দুই সতীর্থ আনহেল দি মারিয়া ও সের্হিও আগুয়েরোও।

এ সময় কয়েকজন সতীর্থ একটি কেক নিয়ে মেসির কক্ষে হাজির হন। জন্মদিন উদযাপনের সেই মুহূর্তের ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় প্রকাশ করেছেন রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী এই তারকা ফুটবলার।
সানা/আপ্র/২৫/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
১০ নভেম্বর ২০২৬

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

দুই বছর বিরতির পর আবারও ফিফপ্রোর বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।...

ড্রয়ে শেষ সিলেট টেস্ট, সিরিজ হারল বাংলাদেশ
০৯ নভেম্বর ২০২৬

ড্রয়ে শেষ সিলেট টেস্ট, সিরিজ হারল বাংলাদেশ

ম্যাচের ফলাফল চতুর্থ দিন শেষেই অনুমান করা যাচ্ছিল। পঞ্চম দিনে বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেটিও হয়ে গেল আ...

আহসানের দেড়শো, তামিমের ৭ উইকেটে উড়ে গেল মালয়েশিয়া
০৯ নভেম্বর ২০২৬

আহসানের দেড়শো, তামিমের ৭ উইকেটে উড়ে গেল মালয়েশিয়া

ব্যাট হাতে আহসান আল মুমিনের দুর্দান্ত দেড়শো, বল হাতে তাফিউল আলম তামিমের বিধ্বংসী বোলিং। দুই তরুণের ন...

অ্যাটলেটিকোর মাঠে কষ্টার্জিত জয়ে শীর্ষে বার্সেলোনা
০৯ নভেম্বর ২০২৬

অ্যাটলেটিকোর মাঠে কষ্টার্জিত জয়ে শীর্ষে বার্সেলোনা

ফারমিন লোপেজের জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই