গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারালেন মেসি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১৭ জুন ২০২৬ | আপডেট: ২১:০০ এএম ২০২৬
হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারালেন মেসি
ছবি

হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারালেন মেসি

৭৬ মিনিটে দলের ও নিজের তৃতীয় গোল করলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশন ও বিশ্বকাপের প্রথম ম্যাচে বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করলেন মেসি।

আক্রমণের সূচনা করেন মেসি নিজেই। বাম প্রান্তে থাকা নিকোলাস গঞ্জালেসকে বল দিয়ে দ্রুত বক্সের কিনারায় চলে যান তিনি। গঞ্জালেজের কাছ থেকে বল ফেরত পেয়ে এক টাচে নিয়ন্ত্রণ নেন মেসি। এরপর নিখুঁত ফিনিশে বল জড়িয়ে দেন জালের বাঁ দিকের নিচের কোণে।

এর মধ্য দিয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আর্জেন্টাইন মহাতারকা, আর ম্যাচে আর্জেন্টিনার আধিপত্য আরো স্পষ্ট হয়ে ওঠে।

প্রথমার্ধে অফসাইডে গোল বাতিল হলেও বক্সের বাইরে থেকে অবিশ্বাস্য এক গোলে চমকে দেন লিওনেল মেসি। দ্বিতীয়ার্ধে পেলেন দুই গোল।

এর আগে, বুধবার যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামে প্রথমার্ধের ১৭ মিনিটের পর দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে গোল করলেন মেসি। সবশেষ গোলটি এলো ৭৬ মিনিটে।

১৭ মিনিটের গোলটি করেন বক্সের বাইরে থেকে। এরপর ৬০ মিনিটে নিজেদের অর্ধ থেকে লম্বা বল পাঠান এমিলিয়ানো মার্তিনেজ। বলটি গিয়ে পৌঁছায় অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের কাছে, যিনি বক্সের বাইরে থেকে নিচু শট নেন। সহজ বলটি ধরতে গিয়ে ভুল করেন গোলরক্ষক লুকা জিদান।

হাত ফসকে বল সামনে চলে এলে সুযোগের সদ্ব্যবহার করেন মেসি। ঠান্ডা মাথায় বল জালের নিচের কোণে পাঠিয়ে দেন। ফলে আর্জেন্টিনার লিড আরো বাড়ে, আর জোড়া গোল পূর্ণ করেন মেসি।


এসি/আপ্র/১৭/০৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসন্ন এশিয়ান গেমস শেষে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। ম...

সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান
১৫ সেপ্টেম্বর ২০২৬

সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডার...

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন
১৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অস...

শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড
১৫ সেপ্টেম্বর ২০২৬

শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড

২২ বছর ৪ মাস। ওয়ানডে ক্রিকেটে এত দীর্ঘ সময় আর কেউ খেলেননি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারেতে সি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই