গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৩ আগস্ট ২০২৬

মেনু

নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের মিছিল

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:১৯ পিএম, ১৭ জুন ২০২৬ | আপডেট: ০৪:১৫ এএম ২০২৬
নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০০ ফুট পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের মিছিল
ছবি

ছবি আজকের প্রত্যাশা

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছেন আর্জেন্টিনা সমর্থকরা। প্রায় ২০০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা নিয়ে আয়োজিত এ মিছিলে অংশ নেন প্রায় তিন শতাধিক শিক্ষার্থী, সমর্থক ও ফুটবলপ্রেমী। স্লোগান, উচ্ছ্বাস এবং নানা আয়োজনের মধ্য দিয়ে পুরো ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত এ মিছিল বিদ্রোহী হল থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জয়ধ্বনি মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। মিছিলের সামনের সারিতে বহন করা হয় বিশাল আর্জেন্টিনার পতাকা, যা উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস যোগ করে।

আর্জেন্টিনার পতাকা, জার্সি ও ব্যানার হাতে নিয়ে শত শত শিক্ষার্থী মিছিলে অংশ নেন। আয়োজনকে আরও বর্ণিল করে তুলতে ছিল পার্টি স্প্রে, স্মোক ফ্লেয়ার, বাঁশি, সাউন্ড বক্স, হ্যান্ড মাইক, চকলেট বোমা, আতশবাজি এবং বাইক শোডাউন। এসব আয়োজনে পুরো ক্যাম্পাসজুড়ে ফুটবল উৎসবের আবহ তৈরি হয়।

মিছিল চলাকালে আর্জেন্টিনা সমর্থকদের কণ্ঠে ব্রাজিল সমর্থকদের উদ্দেশে বিভিন্ন স্লোগান শোনা যায়। বিশেষ করে ‘সেভেন আপ, সেভেন আপ’ এবং ‘আয় ব্রাজিল দেইখা যা, আইছে তোদের বাপেরা’ স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। বিভিন্ন স্থানে ব্রাজিল সমর্থকদের খুঁজতে দেখা গেলেও উল্লেখযোগ্য সংখ্যক সমর্থকের উপস্থিতি চোখে পড়েনি।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, বিশ্বকাপকে ঘিরে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ এবং ক্যাম্পাসে ফুটবল উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতেই এ আয়োজন। তারা বিশ্বকাপে আর্জেন্টিনার সাফল্য কামনা করেন এবং শিরোপা ধরে রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

মিছিল শেষে সমর্থকদের মধ্যে ছবি তোলা, আড্ডা এবং বিশ্বকাপ নিয়ে আলোচনা চলতে থাকে। ফলে শেষ বিকেলটিও পরিণত হয় আর্জেন্টিনা সমর্থকদের প্রাণবন্ত এক মিলনমেলায়।
সানা/আপ্র/১৭/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সেই ইতালির বিপক্ষেই কোচ হিসেবে অভিষেক হচ্ছে জিদানের
০২ আগস্ট ২০২৬

সেই ইতালির বিপক্ষেই কোচ হিসেবে অভিষেক হচ্ছে জিদানের

প্রায় ২০ বছর আগে ইতালির বিপক্ষে ২০০৬ বিশ্বকাপ ফাইনালেই ফুটবলার হিসেবে শেষবার মাঠে নেমেছিলেন জিনেদিন...

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনায় মুখ খুললেন ট্রাম্প
০১ আগস্ট ২০২৬

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনায় মুখ খুললেন ট্রাম্প

ফিফার বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই...

বিতর্কে পিছু হটল ফিফা, বাতিল বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা
০১ আগস্ট ২০২৬

বিতর্কে পিছু হটল ফিফা, বাতিল বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের প্রধান টুর্নামেন্টগুলোতে বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পর...

এমবাপ্পেকে নিয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী
৩১ জুলাই ২০২৬

এমবাপ্পেকে নিয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী

রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যে প্রথমবারের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনি লড়াই শুরু সরকারের

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া জোরদার করেছে সরকার। তার জামিন আদেশ বাতিলের উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 ঘন্টা আগে