গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মেনু

বিশ্বকাপ ফুটবল

১৬ বছর পর বিশ্বকাপে ফিরে ইরানকে রুখে দিলো নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:২৩ পিএম, ১৬ জুন ২০২৬ | আপডেট: ১০:০৩ এএম ২০২৬
১৬ বছর পর বিশ্বকাপে ফিরে ইরানকে রুখে দিলো নিউজিল্যান্ড
ছবি

ছবি সংগৃহীত

১৬ বছর পর বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ড কঠিন পরীক্ষা নিয়েছে ইরানের। যুদ্ধ পরিস্থিতি ও অনিশ্চয়তা পেরিয়ে ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুইবার পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত সমতা নিয়ে ৯০ মিনিটের খেলা শেষ করেছে ইরান। ‘জি’গ্রুপের ম্যাচটি শেষ হয়েছে ২-২ সমতায়।

মঙ্গলবার (১৬ জুন) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে জোড়া গোল করেছেন এলিজা জাস্ট। পিছিয়ে পড়লেও ইরানের হয়ে গোল দুটি শোধ করেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি।

ম্যাচে ৫৩ শতাংশ বল দখল করে এগিয়ে ছিল নিউজিল্যান্ড। ৪৭ শতাংশ বল ছিল ইরানের দখলে। তবে ১৭টি আক্রমণ করেছে ইরান আর নিউজিল্যান্ড ১৩টি। ইরানের লক্ষ্যে রাখা ৪ শটের দ্বিগুণ ৮টি লক্ষ্যে রাখে নিউজিল্যান্ড।

দলগত আক্রমণে প্রথম গোলের দেখা পায় নিউজিল্যান্ড। নিজেদের প্রান্ত থেকে গোলরক্ষকের ক্লিয়ারেন্স ইরানের প্রান্তে নিয়ে বলের নিয়ন্ত্রণে নেন অধিনায়ক ক্রিস উড। তার কাছ থেকে বল পেয়ে যান এলিজা জাস্ট। তিনি দ্রুত বল বাড়ান পাস বাড়ান সারপ্রিত সিংয়ের কাছে।

চিপ শটে আবারো উডের কাছে বল ফেরত পাঠান সিং। বক্সে থাকা জাস্ট আরেকবার বল পেয়ে যান উডের কাছ থেকে। এবার বল পেয়ে জোরালো শটে বল জড়িয়ে দেন জালে। আর তাতেই সপ্তম মিনিটে ম্যাচে লিড নেয় নিউজিল্যান্ড।

অস্বস্তি নিয়ে বিশ্বকাপের ম্যাচে খেলতে নামা ইরান যেন আরো চাপে পড়ে যায় গোল হজম করে। যদিও সেটি তারা বুঝতে দিচ্ছিল না। চেষ্টা চালায় ম্যাচে ফিরে আসার। চালিয়ে যায় একের পর এক আক্রমণ। সেই আক্রমণের সফলতা ধরা দেয় ৩২ মিনিটে। ম্যাচে সমতা ফেরায় ইরান।

বক্সের বাইরে বল পান সালমান গহদ্দোস। দারুণ থ্রু পাস বাড়ান শাহরিয়ার মগহানলৌয়ের দিকে। তিনি দারুণ শট নিলেও নিউজিল্যান্ডের ডিফেন্ডার সারম্যান সেটি ব্লক করে দিলেও ভাগ্যক্রমে ইরানের রামিন রেজাইয়ানের সামনে গিয়ে পড়ে বল। সুযোগটি কাজে লাগিয়ে ইরানের হয়ে সমতা ফেরান তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে নিউজিল্যান্ডের অর্ধে একটি ফ্রি-কিক পায় ইরান। রামিন দারুণ এক ক্রসে বল তুলে দেন বক্সে। সেখানে থাকা নেমাতি বল জালে পাঠিয়ে উল্লাস শুরু করেন।

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। সহকারী রেফারি অফসাইডের পতাকা তুললে গোলটি বাতিল হয়ে যায়। ফলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে ইরান। ফলে ১-১ সমতাতেই শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে নিজের ও দলের দ্বিতীয় গোল করেন এলিজা। ইরানকে চমকে দিয়ে দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে লিড নেয় নিউজিল্যান্ড। ক্রিস উডের কাছ থেকে পাস পেয়ে বক্সে ঢুকেন এলিজা জাস্ট। ইরানের গোলরক্ষককে পয়াস্ত করে নিখুঁত শটে বল জালে জড়িয়ে ইরানকে হতাশ করেন এলিজা জাস্ট।

যদিও মিনিট দশেকের বেশি লিড ধরে রাখতে পারেনি নিউজিল্যান্ড। ডান প্রান্তে বল পান আগের গোলদাতা রামিন রেজাইয়ান। দুর্দান্ত ক্রসে তিনি বল ভাসিয়ে দেন বক্সে। সেখানে দারুণভাবে উঠে হেড করেন মোহাম্মদ মোহেবি। নিখুঁত সেই হেড পোস্টের ভেতরের অংশে লেগে জালে জড়িয়ে যায় ৬৪ মিনিটে। ফলে ম্যাচে আবারো সমতা ফেরায় ইরান।

এরপর একাধিক চেষ্টা চালায় দুই দলই। কিন্তু কেউই কোনো গোল করতে না পারায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচ। আগামী ২২ জুন বেলজিয়ামের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে ইরান। একইদিন মিশরের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড।

এসি/আপ্র/১৬/০৬/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

আমেরিকায় ইরান, কোচ বললেন আমি রাজনীতির লোক নই
১৫ জুন ২০২৬

আমেরিকায় ইরান, কোচ বললেন আমি রাজনীতির লোক নই

অনিশ্চয়তা ও কূটনৈতিক টানাপোড়েন পেরিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরানের জাতীয় ফুটবল দল। গত রোববার লস অ্য...

পাচারের অন্ধকার পেরিয়ে বিশ্বকাপের নায়ক দিয়ালো
১৫ জুন ২০২৬

পাচারের অন্ধকার পেরিয়ে বিশ্বকাপের নায়ক দিয়ালো

বিশ্বকাপ মঞ্চে ইকুয়েডরের বিপক্ষে আইভরি কোস্টের নাটকীয় ১-০ ব্যবধানের জয়ে শেষ মুহূর্তের নায়ক হয়ে উঠেছে...

বিশ্বকাপ মঞ্চে স্পেন ও বেলজিয়ামের অভিযান শুরু
১৫ জুন ২০২৬

বিশ্বকাপ মঞ্চে স্পেন ও বেলজিয়ামের অভিযান শুরু

বিশ্বকাপ মঞ্চে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও বেলজিয়াম। সোমবার গ্র...

বিশ্বকাপে ভিনিসিউস নিজেকে প্রমাণ করবে: কার্লোস
১৫ জুন ২০২৬

বিশ্বকাপে ভিনিসিউস নিজেকে প্রমাণ করবে: কার্লোস

ব্রাজিলের বিশ্বকাপ শিরোপা জয়ের অভিযানে ভিনিসিউস জুনিয়রের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ-এমনটাই মনে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই