গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিশ্বকাপে ভিনিসিউস নিজেকে প্রমাণ করবে: কার্লোস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৭ পিএম, ১৫ জুন ২০২৬ | আপডেট: ১৮:৩৮ এএম ২০২৬
বিশ্বকাপে ভিনিসিউস নিজেকে প্রমাণ করবে: কার্লোস
ছবি

বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভাবনাময় তারকা ভিনিসিউসকে নিয়ে আশাবাদী কার্লোস -ছবি সংগৃহীত

ব্রাজিলের বিশ্বকাপ শিরোপা জয়ের অভিযানে ভিনিসিউস জুনিয়রের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ-এমনটাই মনে করেন দেশটির কিংবদন্তি ও বিশ্বকাপজয়ী সাবেক ডিফেন্ডার রবের্তো কার্লোস।

বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভাবনাময় তারকা ভিনিসিউসকে নিয়ে আশাবাদী কার্লোস বলেছেন, চলমান বিশ্বকাপেই তিনি নিজেকে নতুন করে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছেন।

কার্লোস বলেন, ভিনিসিউসকে সব সময়ই সমালোচনা ও প্রশংসার মধ্য দিয়ে এগোতে হবে। তার মতে, রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল-দুই বড় দলের হয়ে খেলায় চাপ ও প্রত্যাশা সব সময়ই বেশি থাকে, আর সেটি মেনে নিয়েই এগোতে হবে।

তিনি বলেন, “ভিনিকে সবসময় প্রশ্ন করা হবে, সমালোচনা করা হবে এবং প্রশংসাও করা হবে। তাকে বুঝতে হবে, সে বিশ্বের সবচেয়ে বড় ক্লাব রিয়াল মাদ্রিদ এবং বিশ্বের সেরা জাতীয় দল ব্রাজিলের হয়ে খেলে।”

কার্লোস আরো বলেন, একজন শীর্ষ পর্যায়ের ফুটবলারের জন্য দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। বরং সেই দায়িত্বকে গ্রহণ করে দলকে নেতৃত্ব দিতে হবে।

“তাকে শান্তভাবে এই দায়িত্ব গ্রহণ করতে হবে। সে এই দলের প্রধান নেতাদের একজন। সে সমালোচনা বা দায়িত্ব-কোনোটাই এড়িয়ে যেতে পারবে না,” বলেন তিনি।

বিশ্বকাপের শুরুটা ভিনিসিউসের জন্য খারাপ হয়নি। মরক্কোর বিপক্ষে ম্যাচে তার গোলে সমতা ফেরায় ব্রাজিল, যদিও পুরো ম্যাচে তিনি নিজের সেরা পারফরম্যান্স পুরোপুরি দেখাতে পারেননি। তবে তার গোল ও কয়েকটি মুহূর্তে ঝলক দেখানোই ভবিষ্যতের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে।

ভিনিসিউসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানিয়েছেন কার্লোস। তার মতে, তরুণ এই ফরোয়ার্ডের মধ্যে বিশ্বজয়ের ক্ষুধা ও আত্মবিশ্বাস স্পষ্ট।

তিনি বলেন, “আমি পুরোপুরি নিশ্চিত যে এই বিশ্বকাপে ভিনি দেখিয়ে দেবে সে কে এবং বল পায়ে সে কী করতে পারে।”

“সে আত্মবিশ্বাসী ও উজ্জীবিত। আমি তার সঙ্গে নিয়মিত কথা বলি। তাকে সবসময় শুভকামনা জানাই, কারণ ব্রাজিলের শিরোপা জয়ের অন্যতম প্রধান ভরসা সে,” যোগ করেন কার্লোস।

বিশ্বকাপ ঘিরে ব্রাজিলের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে থাকা ভিনিসিউসের ওপর তাই এখন বাড়তি নজর-নিজেকে প্রমাণের সবচেয়ে বড় মঞ্চই তার সামনে।
সানা/ডিসি/আপ্র/১৫/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি
১৫ সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসন্ন এশিয়ান গেমস শেষে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। ম...

সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান
১৫ সেপ্টেম্বর ২০২৬

সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই সাফ চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডার...

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন
১৫ সেপ্টেম্বর ২০২৬

বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত ছিল আসিফ নজরুলের: তদন্ত প্রতিবেদন

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণে অস...

শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড
১৫ সেপ্টেম্বর ২০২৬

শচীনকে পেছনে ফেলে টেলরের বিশ্বরেকর্ড

২২ বছর ৪ মাস। ওয়ানডে ক্রিকেটে এত দীর্ঘ সময় আর কেউ খেলেননি। মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারেতে সি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই