গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০১ আগস্ট ২০২৬

মেনু

বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনার রক্ষণে ধোঁয়াশা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৫ পিএম, ১৫ জুন ২০২৬ | আপডেট: ১৮:৫৭ এএম ২০২৬
বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনার রক্ষণে ধোঁয়াশা
ছবি

লিওনেল স্ক্যালোনি -ছবি সংগৃহীত

বিশ্বকাপ শুরুর আগে চূড়ান্ত একাদশ নিয়ে এখনো অনিশ্চয়তায় আর্জেন্টিনা শিবির। বিশেষ করে রক্ষণভাগে একাধিক পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন কোচ লিওনেল স্ক্যালোনি, ফলে প্রথম ম্যাচের একাদশ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

আগামী বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। সেই ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তের অনুশীলনে বিভিন্ন ফর্মেশন ও খেলোয়াড় সমন্বয় পরীক্ষা করেছেন স্ক্যালোনি।

শনিবারের অনুশীলনে তিনি প্রথমে চার রক্ষণের ফর্মেশন নিয়ে কাজ করেন। সেখানে ডিফেন্সিভ লাইনে ছিলেন গনসালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও লিসান্দ্রো মার্তিনেজ। পরে আবার রদবদল করে রোমেরোর জায়গায় বাঁ প্রান্তে ফাকুন্দো মেদিনাকে দেখা যায়।

আলজেরিয়ার কৌশল বিবেচনায় এই চার রক্ষণের ফর্মেশন দিয়েই আর্জেন্টিনা মাঠে নামতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে শুরু থেকে কারা একাদশে থাকবেন, তা এখনো নিশ্চিত নয়।

ডান প্রান্তের রক্ষণে নাহুয়েল মোলিনার জায়গা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে সেন্ট্রাল ডিফেন্সে অন্তত তিনজন খেলোয়াড় একাদশে জায়গার জন্য লড়াই করছেন। এমন সম্ভাবনাও রয়েছে যে তিনজন ডিফেন্ডার একসঙ্গে খেলবেন, যেখানে লিসান্দ্রো মার্তিনেজকে বাঁ প্রান্তের ভূমিকায় ব্যবহার করা হতে পারে।

চোট সমস্যাও চিন্তা বাড়িয়েছে আর্জেন্টিনার। বাঁ পায়ের কাফ ইনজুরির কারণে নিকোলাস তাগলিয়াফিকো আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারবেন না।

অনুশীলনে আরো একটি বিকল্প হিসেবে তিন-পাঁচ-দুই ফর্মেশনও পরীক্ষা করেছেন স্ক্যালোনি। সেখানে উইং-ব্যাক হিসেবে জুলিয়ানো সিমেওনে ও নিকোলাস গনসালেসকে ব্যবহার করা হয়। তবে এই কৌশল শুরু থেকে ব্যবহারের সম্ভাবনা তুলনামূলক কম বলেই মনে করা হচ্ছে।

তবে মাঝমাঠ ও আক্রমণভাগ নিয়ে আর্জেন্টিনার পরিকল্পনা তুলনামূলকভাবে পরিষ্কার। এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও রদ্রিগো দে পলকে নিয়ে গড়া হতে পারে মাঝমাঠ। আক্রমণে থাকতে পারেন লিওনেল মেসি ও লাউতারো মার্তিনেজ।

হুলিয়ান আলভারেজ চোটের কারণে পুরোপুরি ফিট না থাকায় লাউতারোর একাদশে থাকা প্রায় নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে।

আক্রমণভাগের আরেকটি জায়গার জন্য থিয়াগো আলমাদা এগিয়ে আছেন বলে জানা গেছে। ক্লাব পর্যায়ে অনিয়মিত মৌসুম কাটালেও জাতীয় দলে ধারাবাহিক পারফরম্যান্স তাকে এগিয়ে রেখেছে।

সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা শিবিরে সবচেয়ে বড় প্রশ্ন এখন রক্ষণভাগ। স্ক্যালোনি শেষ পর্যন্ত কোন সমাধান বেছে নেন, সেটিই এখন সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দু।


সানা/ডিসি/আপ্র/১৫/৬/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনায় মুখ খুললেন ট্রাম্প
০১ আগস্ট ২০২৬

বিশ্বকাপ বিক্রির পরিকল্পনায় মুখ খুললেন ট্রাম্প

ফিফার বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পনায় নিজের কোনো সম্পৃক্ততা নেই...

বিতর্কে পিছু হটল ফিফা, বাতিল বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা
০১ আগস্ট ২০২৬

বিতর্কে পিছু হটল ফিফা, বাতিল বেসরকারি বিনিয়োগ পরিকল্পনা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের প্রধান টুর্নামেন্টগুলোতে বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পর...

এমবাপ্পেকে নিয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী
৩১ জুলাই ২০২৬

এমবাপ্পেকে নিয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী

রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যে প্রথমবারের...

অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতিতে ঘাটতি দেখছেন শান্ত
৩০ জুলাই ২০২৬

অস্ট্রেলিয়া সিরিজের আগে প্রস্তুতিতে ঘাটতি দেখছেন শান্ত

ঢাকার আকাশে সকাল থেকে মেঘের ঘনঘটা। কখনো ঝিরিঝিরি বৃষ্টি আবার এক ফালি রোদ। এরমধ্যে শেরে-ই বাংলার মাঠে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই